এক্সপ্লোর

Pratik Ur Rahaman : জল্পনাই সত্যি! তৃণমূলেই প্রতীক উর, অভিষেকের সঙ্গে দাঁড়িয়ে ঘোষণা

শনিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে পথ-চলা শুরু  করলেন প্রতীক-উর রহমান।

কলকাতা : ভোটের আগে সিপিএমে ধাক্কা, কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়াফুলে যোগ দিলেন প্রতীক উর রহমান। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে বসলেন একদা বামনেতা প্রতীক উর রহমান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠকে সিপিএম-ত্যাগী প্রতীক উরের আলাপচারিতা শুরু হল।  এরপরই ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। অবশেষে কাস্তে-হাতুড়ি ছেড়ে, তৃণমূলে যোগ দিলেন সদ্য পদত্যাগী সিপিএমের রাজ্য কমিটির সদস্য প্রতীক-উর রহমান।                         

এদিন অভিষেকের সঙ্গে কথা বলার আগে কারও সঙ্গে কথা বলেননি তিনি। আমতলায় সরাসরি অভিষেকের সঙ্গেই কথা বললেন প্রতীক উর। সকলেই বুঝে যান, নতুন দলে যোগ দেওয়া সময়ের অপেক্ষা মাত্র। এরপর অভিষেক ও প্রতীক একত্রে এসে তাঁর দলবদলের কথা ঘোষণা করেন।  ২০২৪-এর লোকসভা নির্বাচনে যাঁর বিরুদ্ধে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, শনিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে পথ-চলা শুরু  করলেন প্রতীক উর রহমান। নতুন দলে যোগ দিয়ে বলেন, 'বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র ভরসা তৃণমূলই'। তাই এই যোগদান।                           

সম্প্রতি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ রাজ্য ও জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে 'লবিবাজি', 'গোষ্ঠীবাজি'
এবং ইচ্ছাকৃতভাবে 'কোণঠাসা' করে রাখার অভিযোগ তুলে সরব হন প্রতীক-উর রহমান। সেই সঙ্গে ঢালাও প্রশংসা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের। বলেন, 'সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য় নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। মানসিক দ্বন্দ্বের মধ্যে  দিন কাটাতে হচ্ছে। 'সংবাদ মাধ্যমকে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারেও জল্পনা তৈরি হয়েছিল প্রতীক উর তৃণমূলের পথেই যাচ্ছেন, এখন সেই সম্ভাবনাই সত্যি হল।          

SFI-এর রাজ্য সভাপতি ছিলেন প্রতীক উর রহমান। ২০১৯ সাল থেকে সিপিএমের রাজ্য কমিটির সদস্য। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী হয়েছিলেন তিনি। এর আগে ২০২১-এর বিধানসভা ভোটেও ডায়মন্ডহারবার থেকে প্রার্থী হয়েছিলেন প্রতীক-উর। এবারের বিধানসভা নির্বাচনেও ডায়মন্ড হারবার কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত ছিল বলে সূত্রের খবর। কিন্তু তার আগেই প্রতীক বদল করলেন প্রতীক উর। 

 

 

সেরা শিরোনাম

Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Embed widget