এক্সপ্লোর

Pratik Ur Rahman: তৃণমূলে যোগ দিতেই প্রতীক উর-কে সিপিএম থেকে বহিষ্কার ! কী বলছেন মহম্মদ সেলিম?

Md Selim: 'এই সবই হচ্ছে এই গ্যাংস্টারের ওয়ান অফ দ্য মেজর গ্যাংয়ের কাছে, কিংপিন- এর কাছে সারেন্ডার করার পূর্বশর্ত এসব কথা বলা।', বলছেন মহম্মদ সেলিম।

Pratik Ur Rahman: তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। এর পরই সিপিএম থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। রাজ্য কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা ছিল যে প্রতীক উর রহমান যোগ দিতে পারেন শাসক শিবিরে। সেই জল্পনাই সত্যি হয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পরে, পতাকা নিয়ে কাস্তে-হাতুড়ি ছেড়ে জোড়াফুলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। বিধানসভা নির্বাচনের আগেই 'প্রতীক' বদল করেছেন এককালের বাম যুবনেতা। ভোটের আগে প্রতীক উর- এর সিপিএম ছাড়া নিঃসন্দেহে দলের জন্য একটা বড় ধাক্কা বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতীক উর তৃণমূলে যোগ দিলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ২০২৪ সালে ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন প্রতীক উর রহমান। হেরে গিয়েছিলেন প্রতীক উর, তবে তিনিই ছিলেন একমাত্র বাম প্রার্থী যার জামানত বাজেয়াপ্ত হয়নি সেবারের ভোটে। 

এদিন প্রতীক উর তৃণমূলে যোগ দেওয়ার পরেই তাঁকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, 'আমরা রাজ্য কমিটিতেই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটা খুবই বেদনাদায়ক, তাও আমি বলেছিলাম যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত... যা করণীয় সেই ব্যাপারে আগাম সিদ্ধান্ত নেওয়া ছিল। রাজ্য কমিটি থেকে সম্পাদকমণ্ডলীকে অথরাইজ করা হয়েছিল এবং এ ধরনের ক্ষেত্রে আমাদের পার্টির গঠনতন্ত্রে একেবারে নির্দিষ্ট আছে, ১৯ নম্বর ধারার ৭ নম্বর উপধারায়, শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয়, বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত দেয়, তাহলে তাকে সরাসরি তৎক্ষণাৎ বহিষ্কার করতে হয়। সেই গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারার ৭ নম্বর উপধারা অনুযায়ী আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে, রাজ্য কমিটির সদস্য প্রতীক উর রহমান, তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। এই সবই হচ্ছে এই গ্যাংস্টারের ওয়ান অফ দ্য মেজর গ্যাংয়ের কাছে, কিংপিন- এর কাছে সারেন্ডার করার পূর্বশর্ত এসব কথা বলা।' 

রাজ্য কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর মহম্মদ সেলিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন প্রতীক উর রহমান। সেই সময় থেকেই জল্পনা ছিল তিনি হয়তো তৃণমূলে যাচ্ছেন। এই গোটা পরিস্থিতিতে সেই সময় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছিলেন একজন পিতা সন্তানহারা হলে যেমন অনুভূতি হয়, তাঁর সেই রকমই মনে হচ্ছে। 

সেরা শিরোনাম

সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget