এক্সপ্লোর

Presidency University: অনুমতি দিল না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ, গেটেই সরস্বতী পুজোর আয়োজন TMCP-র

Saraswati Puja 2023: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসে সরস্বতী পুজো করতে না দেওয়ার অভিযোগে সরব হয় শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ক্যাম্পাসে সরস্বতী পুজোর (Saraswati Puja 2023) অনুমতি দিল না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ (Presidency University)। পুজোতেও অনড় রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের গেটেই পুজোর আয়োজন শুরু টিএমসিপির। 'প্রেসিডেন্সি ক্যাম্পাসে ধর্মাচরণ হয় না।' প্রতিক্রিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গেটের মুখেই বসল মণ্ডপ, এলেন প্রতিমা।                                       

সরস্বতী পুজোর আয়োজন: প্রেসিডেন্সির ইতিহাসে ক্যাম্পাসে পুজোর রীতি নেই। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রেসিডেন্সির দীর্ঘদিনের রেওয়াজ আজও প্রবহমান। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবার কর্তৃপক্ষের কাছে সরস্বতী করার জন্য আবেদন করা হয়। কর্তৃপক্ষ জানায় ক্যাম্পাসে ধর্মাচরণ হয় না। টিপিএমসিপি- র বক্তব্য, ‘ধর্মনিরেপক্ষে রাষ্ট্রে এ কেমন কথা।’ দীর্ঘ টালবাহানা পর অবশেষে প্রেসিডেন্সির মূল গেটের বাইরেই পুজোর আয়োজন রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনের।

আগামীকাল ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিনই এই বছরের সরস্বতী পুজো। দিনকয়েক আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University) কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসে সরস্বতী পুজো করতে না দেওয়ার অভিযোগে সরব হয় শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। শেষপর্যন্ত অনুমতি না মিললে, বিশ্ববিদ্যালয়ের গেটেই সরস্বতী পুজো করার কথা জানিয়ে দেয় তারা।                                                                                                 

গত ১৯ জানুয়ারি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকে চিঠি দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো করার অনুমতি চান পড়ুয়াদের একাংশ। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বিভিন্ন কারণ দেখিয়ে, পড়ুয়াদের সরস্বতী পুজো করার অনুমতি দেওয়া হয়নি। যদিও এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে কোনও ধর্মাচারণ হয় না। কিন্তু, প্রেসিডেন্সি কর্তৃপক্ষের এই যুক্তি মানতে রাজি নয় তৃণমূল ছাত্র পরিষদ। এর আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর প্রান্তিক চক্রবর্তী, “আমাদের বলেছে করা যাবে না। আমরা অনুমতি না পেলে কলেজের গেটে করব। শেষমেশ সেই সিদ্ধান্তেই অনড় রইলেন তাঁরা। 

আরও পড়ুন: Manik Bhattacharya: জেলবন্দি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা আদালতের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
BJP News : ৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'
৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget