এক্সপ্লোর

Manik Bhattacharya: জেলবন্দি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা আদালতের

তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা করল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যকে ২ সপ্তাহের মধ্যে টাকা জমার নির্দেশ। 

কলকাতা: জেলবন্দি তৃণমূল বিধায়ক (TMC MLA) মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ফের জরিমানা আদালতের। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানা আদালতের। তথ্যের অধিকার আইনে ওএমআর শিট চেয়ে আবেদন ২০১৭-র এক টেট পরীক্ষার্থীর (TET)। নির্ধারিত টাকা দিয়ে আবেদন জানাই, দাবি টেট পরীক্ষার্থীর সাহিলা পারভিনের। যথাযথ ওএমআর শিট দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, অভিযোগ মামলাকারীর। তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা করল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যকে ২ সপ্তাহের মধ্যে টাকা জমার নির্দেশ। 

মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ভূমিকা খতিয়ে দেখছে সিবিআই। একের পর এক অনিয়মের অভিযোগে জড়িয়েছে তাঁর নাম। এই প্রেক্ষাপটেই, ফের কলকাতা হাইকোর্টের জরিমানার মুখে পড়লেন মানিক ভট্টাচার্য। ২০১৪-র টেট পরীক্ষার্থীর পরে ২০১৭-র টেট পরীক্ষার্থীর করা মামলাতেও জরিমানা হল তাঁর। এবার OMR শিট বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের একদা দণ্ডমু্ণ্ডের কর্তাকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৭-র টেট পরীক্ষার্থী (TET) সাহিলা পারভিনের করা মামলার প্রেক্ষিতে জেলবন্দি মানিক ভট্টাচার্যকে জরিমানা করেছে আদালত।

মামলাকারীর দাবি,তথ্য জানার অধিকার আইনে, নির্ধারিত টাকা জমা দিয়ে, তিনি OMR শিট দেখার আবেদন জানান। অভিযোগ, যথাযথ OMR শিট তাঁকে দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলাকারীর অভিযোগের প্রেক্ষিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। ২ সপ্তাহের মধ্যে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।

এর আগে গত ১৬ জানুয়ারি, অন্য এক পরীক্ষার্থীর করা মামলায়, জেলবন্দি মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকার জরিমানা করেছিল আদালত। মামলাকারী মালারানি পালের অভিযোগ ছিল, ৮ বছর ধরেও তিনি ২০১৪ সালের টেটের ফল জানতে পারেননি। সেই মামলায় ১৫ দিনের মধ্যে, মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানার দেওয়ার নির্দেশ দেয় আদালত। ৩০ জানুয়ারি কলকাতা হাইকোর্টে ফের সেই মামলার শুনানি আছে। এরইমধ্যে অন্য এক মামলায় জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিকের ৫ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন: Udayan Guha: 'রাস্তা না হলে ভোট নয়' শীতলকুচিতে উদয়নকে 'হুঁশিয়ারি' গ্রামবাসীদের

সেরা শিরোনাম

Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
GKSS Poll: নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget