এক্সপ্লোর

Presidency University Update: কেন বন্ধ হস্টেল, অবিলম্বে খোলা হোক, প্রেসিডেন্সির উপাচার্যকে ফোন শিক্ষামন্ত্রীর

Presidency University Update:সূত্রের খবর,  প্রেসিডেন্সির উপাচার্য শিক্ষামন্ত্রীকে বলেন,  ‘হস্টেল খুলতে চায় বিশ্ববিদ্যালয়ও, কেউ দায়িত্ব নিতে চাইছে না। কোনও শিক্ষক হস্টেলের দায়িত্ব নিতে চাইছেন না।

কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) হস্টেল (Hostel) খোলা নিয়ে জটিলতায় এবার হস্তক্ষেপ রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister Bratya Basu) ব্রাত্য বসু।    প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যকে (Vice Chancellor) ফোন করলেন শিক্ষামন্ত্রী। জানতে চাইলেন,  ‘কেন হস্টেল এতদিন বন্ধ? সেইসঙ্গে তিনি বলেন,   অবিলম্বে খোলা হোক হস্টেল। 

সূত্রের খবর,  প্রেসিডেন্সির উপাচার্য শিক্ষামন্ত্রীকে বলেন,  ‘হস্টেল খুলতে চায় বিশ্ববিদ্যালয়ও, কেউ দায়িত্ব নিতে চাইছে না। কোনও শিক্ষক হস্টেলের দায়িত্ব নিতে চাইছেন না। পড়ুয়াদের আচরণের জন্যেই এই অবস্থা। ’

উল্লেখ্য,  ক্লাস শুরু হলেও, ১ মাস ধরে বন্ধ প্রেসিডেন্সির (Presidency University) হিন্দু হস্টেল (Hindu Hostel) । গতকাল দরজা ভেঙে হস্টেলের দখল নিয়েছিলেন পড়ুয়ারা। 

রাজ্যের অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের মতোই এক মাস আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) শুরু হয়েছে পঠনপাঠন। কিন্তু হস্টেল খুলছিল না। এই অভিযোগ তুলে কার্যত হস্টেলের দখল নিলেন পড়ুয়ারা। গতকাল সন্ধের পর দেখা যায়, পড়ুয়ারা দরজা ভেঙে কার্যত দখল করে নিয়েছেন হিন্দু হস্টেল। হস্টেলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক রক্ষী বলেন, ওঁরা জোরে দরজা ধাক্কা দিয়েছে, দরজা ভেঙে গিয়েছে। যাতে কারোর বিপদ না হয়, দরজা গায়ে না পড়ে তাই বাধ্য হয়ে নিরাপত্তারক্ষী খুলে দিয়েছেন। এদিন দেখা যায় হস্টেল সংলগ্ন মাঠে বসে পড়ুয়ারা কেউ আড্ডা দিচ্ছেন, কেউ খেলছেন। সল্টলেকের হস্টেল এবং হিন্দু হস্টেল খোলার জন্য আন্দোলন করছিলেন পড়ুয়ারা। কিন্তু সেই আন্দোলনে কর্তৃপক্ষ সাড়া দেয়নি। 

২০২০ সালে করোনার (Corona) ধাক্কায় বন্ধ হয়েছিল হস্টেলের দরজা। গতকাল দেখা যায়,পড়ুয়ারা নিজেদের ঘরের তালা খুলে ভেতরে ঢোকেন। এক পড়ুয়ার কথায়, "আমরা ২৮ নম্বর দিন ডিন স্যারকে ঘেরাও করি। উনি ২৪ ঘণ্টা ঘেরাও থাকার পরে আমরা ডিও স্যারকেও ঘেরাও করি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোনওভাবে কর্তৃপক্ষের টনক নড়ছে না। তাঁরা কোনওরকম আলোচনায় আসছে না। তাই আমরা সিদ্ধান্ত নিই সবাই মিলে হস্টেল দখল নেব। আমরা এখানেই থাকব।'' প্রেসিডেন্সির হিন্দু হস্টেল বয়েজ হস্টেল। তবে এদিন ছাত্রদের হস্টেল দখল পর্বে দেখা যায় ছাত্রীদের। এক ছাত্রীর কথায়, এটা সংঘবদ্ধ আন্দোলন, হস্টেল ফিরে পাওয়ার জন্য। 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget