এক্সপ্লোর

Primary Teacher Job: প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণা, হাওড়ায় গ্রেফতার বিজেপি নেতা

চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে কয়েকজনকে চেক দেন বিজেপি নেতা। সেই চেকও বাউন্স করে বলে অভিযোগ

সুনীত হালদার, হাওড়া: প্রাথমিকে চাকরি (Primary Job) দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। হাওড়ায় (Howrah) গ্রেফতার বিজেপি নেতা। ধৃত সুমিতরঞ্জন কাঁড়ার গত বিধানসভা ভোটে (Assembly Election) উদয়নারায়ণপুর কেন্দ্রে বিজেপির (BJP) প্রার্থী ছিলেন। তাঁর গ্রেফতারির খবর পেয়ে আজ সকালে উদয়নারায়ণপুর থানার সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। ঘটনায় সিআইডি (CID) তদন্তের দাবি জানান তাঁরা।   

কী অভিযোগ? 

অভিযোগ, প্রাথমিকে শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বিজেপি নেতা সুমিতরঞ্জন কাঁড়ার। চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে কয়েকজনকে চেক দেন বিজেপি নেতা। সেই চেকও বাউন্স করে বলে অভিযোগ। বিজেপি নেতার বিরুদ্ধে উদয়নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন আবেদনকারীরা। গতকাল রাতে হাওড়া ময়দান এলাকায় বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিজেপি নেতাকে। বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

গতকাল রাতে হাওড়ার ফ্লাট থেকে অভিযুক্ত বিজেপি নেতা সুমিতরঞ্জন কাঁড়ারকে গ্রেপ্তার করে উদয়নারায়নপুর থানার  পুলিশ। সেই খবর চাউর হতেই থানায় চাকরিপ্রার্থীরা জড়ো হন । সেখানে তারা বিক্ষোভ দেখায়। তাদের দাবি গোটা ঘটনার সিআইডি তদন্ত করতে হবে। আজ অভিযুক্তকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে।

আরও পড়ুন, ‘অগ্নিপথে’ আজও আগুন, 'অশান্ত' বিহারে বন্ধ ইন্টারনেট, ১৪৪ জারি অযোধ্যায়

এদিকে, ২৬৯ নয়, বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল ২৭৩ জনকে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা রিপোর্টে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতে পর্ষদ জানিয়েছে, টেট-প্রশ্নপত্রে ভুল রয়েছে, নম্বর বাড়ানো হোক, এই মর্মে জমা পড়ে ২ হাজার ৭৮৭টি আবেদনপত্র। এঁদের মধ্যে ২৭৩ জন প্রশিক্ষিত প্রার্থীকে বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল। ২০১৪-র টেট অফলাইনে হয়েছিল, অনুত্তীর্ণ প্রার্থীদের তালিকা পর্ষদের কাছে ছিল না। হাইকোর্টে পেশ করা রিপোর্টে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।                                                                

টেট দুর্নীতির মামলায় ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত এবং বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর ফলে যাদের চাকরি গেছে, তাদের মধ্যে রয়েছেন হাওড়া-হুগলির একাধিক তৃণমূল নেতার ছেলে-মেয়ে। কালনা শহরের একদা সিপিএম দাপুটে নেতার মেয়েরও চাকরি গেছে আদালতের নির্দেশে।

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget