এক্সপ্লোর

Job Seekers: হাতে ঝালমুড়ির থালা, চাকরির দাবিতে রাতভর রাস্তায় TET উত্তীর্ণরা

TET Job Seekers Protest: পুলিশের দেখানো নির্দিষ্ট জায়গাতেই বিক্ষোভ দেখাচ্ছেন টেট উত্তীর্ণরা।

কলকাতা: চাকরির দাবিতে রাতভর রাস্তায় রাত কাটালেন ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। কারও হাতে ঝালমুড়ির থালা। কারও হাতের প্ল্যাকার্ড, লেখা TET পাশ চাওয়ালা। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বিক্ষোভ। গতকাল এপিসি ভবনে যাওয়ার আগেই বিক্ষোভকারীদের পথ আটকাল পুলিশ। পুলিশের দেখানো নির্দিষ্ট জায়গাতেই বিক্ষোভ দেখাচ্ছেন টেট উত্তীর্ণরা।

গতকাল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বিক্ষোভ শুরু করে ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা (TET Agitation)। মূলত সল্টলেকের করুণাময়ী থেকে এপিসি ভবন পর্যন্ত মিছিল করার কথা ছিল। তবে এপিসি ভবনে যাওয়ার আগেই বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। সেখানেই বিক্ষোভ দেখান ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। যা ঘিরে,মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়াল সল্টলেকের করুণাময়ীতে।

গতকাল সকালে মিছিল করে আচার্য ভবনের দিকে এগোনোর পরই, করুণাময়ীর কাছে সার্ভিস রোডে চাকরিপ্রার্থীদের মিছিল আটকায় পুলিশ। সেখানেই তাঁদের কর্মসূচি পালন করতে বলা হয় পুলিশের তরফে। অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এক চাকরিপ্রার্থী বলেন, 'আদালতের নির্দেশ ছিল স্বাস্থ্যকর পরিবেশে নির্দিষ্ট জায়গায় আন্দোলন করতে দিতে হবে। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে বসে কর্মসূচি পালন করলে ডেঙ্গি হতে পারে।'

১৩ সেপ্টেম্বর, চলতি বছরের প্রাথমিক টেট-এর দিন ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১০ ডিসেম্বর ২০২৩ সালের প্রাথমিক টেটের দিন ঘোষণা করা হয়। ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের দাবি, এখনও তাঁদের ইন্টারভিউ নেওয়া হয়নি। তার আগেই ২০২৩ সালের টেটের প্রস্তুতি শুরু করে দিয়েছে পর্ষদ। এর প্রতিবাদেই এদিন আচার্য সদন অভিযানে সামিল হন তাঁরা। দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।

সম্প্রতি পথে নামেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। হাতে কাশফুল নিয়ে ঢাক বাজিয়ে অভিনব প্রতিবাদ দেখান তাঁরা। দুর্নীতির প্রতিবাদ এবং দ্রুত নিয়োগের দাবিতে পুরুষ আন্দোলনকারী অর্ধনগ্ন হয়ে কার্যত হামাগুড়ি দেন রাস্তায়। এক চাকরিপ্রার্থী বলেন, 'মাননীয়া প্রত্যেক বছর পুজোর আগে আমাদের প্রতিশ্রুতি দেন। এই পুজোর আগে আমাদের আপার প্রাইমারির নিয়োগ হবে। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করছেন না। তাই ওঁকে মনে করিয়ে দিতে চাই, পুজোর ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে। একটা প্যানেল বেরিয়ে যাওয়ার পর কাউন্সেলিং করতে কত সময় লাগে?'

আরও পড়ুন, দেশের একাধিক শহরে দাম কমল পেট্রোলের, কী দর কলকাতায় ?

শুধু তাই নয়. রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। ২ অক্টোবর সকাল ৮ টায় হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অভিযোগ, এর আগে চাকরির দাবিতে বারবার রাজ্য সরকারের কাছে দরবার করেও সুরাহা মেলেনি। তাই কেন্দ্রের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget