এক্সপ্লোর

Jhargram News: বেহাল রাস্তার প্রতিবাদে ঝাড়গ্রামে পথ অবরোধ গ্রামবাসীদের

Agitation In Jhargram: বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে পথ অবরোধ গ্রামবাসীদের। দহিজুড়ি থেকে লালগড় যাওয়ার রাস্তায় রানারানিতে পথ অবরোধ করা হয়।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে পথ অবরোধ (agitation) গ্রামবাসীদের (villagers)। দহিজুড়ি থেকে লালগড় (lalgarh) যাওয়ার রাস্তায় রানারানিতে পথ অবরোধ করা হয়। রীতিমতো উত্তেজক পরিস্থিতি। কিন্তু কেন এত ক্ষুব্ধ হয়ে পড়লেন বাসিন্দারা?

কী অভিযোগ স্থানীয়দের?

গ্রামবাসীদের অভিযোগ, কুশুম টিকরি থেকে রানারানি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার হাল অত্যন্ত খারাপ। সড়কের অবস্থা এতটাই বিপজ্জনক যে প্রায় প্রতি দিন কোনও না কোনও দুর্ঘটনা ঘটে। এদিকে এখানেই পোস্ট অফিস, উপস্বাস্থ্যকেন্দ্র, স্কুলের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে। ফলে বিপদ মাথায় রেখেই আমজনতাকে যাতায়াত করতে হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, বার বার বলেও কোনও সুরাহা হয়নি। ফল? গুরুতর অসুস্থদের এখানে নিয়ে আসা যায় না। অন্যত্র নিয়ে যেতে হয়। 
সার্বিক ভোগান্তির প্রতিবাদে এদিন জেলাশাসকের বিরুদ্ধে সাদা কাগজে লালকালিতে লেখা পোস্টার হাতে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। জানানো হয়, যত ক্ষণ পর্যন্ত উচ্চপদস্থ আধিকারিকরা এসে সুরাহার লিখিত আশ্বাস না দিচ্ছেন তত ক্ষণ অবরোধ চলবে। এদিনের অবরোধের ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। 

আগেও অভিযোগ...

রাস্তার বেহাল দশার প্রতিবাদে বিক্ষোভ নতুন নয় ঝাড়গ্রামে। মাসদুয়েক আগেই কার্যত এক ছবি দেখেছিল পশ্চিমের ওই জেলা। আরও নির্দিষ্ট করে বললে গত মে মাসের ঘটনা। সে বার পাকা রাস্তার দাবিতে ঝাড়গ্রামের সাঁকরাইলে টানা ৩০ ঘন্টা অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। সেখানেও জেলাশাসককে ঘটনাস্থলে আসতে হবে বলে দাবি জানানো হয়। শেষ পর্যন্ত জেলাশাসকের দফতরের এক আধিকারিক বিক্ষোভস্থলে গিয়ে পাকা রাস্তার আশ্বাস দেন। তারপরই অবরোধ ওঠে। জায়গায় জায়গায় রাস্তায় বেহাল দশা নিয়ে অভিযোগ সত্ত্বেও কেন টনক নড়ছে না প্রশাসনের? গা আলগা দেওয়ার অভিযোগ কি সত্যি? যদি তা-ই হয়, সেক্ষেত্রে এত ঢিলেমি কেন? 

প্রশ্ন উঠছে, খেদ বাড়ছে। ভোগান্তির সুরাহা চাইছেন সাধারণ মানুষ। 

আরও পড়ুন:১ কেজি ব্রাউন সুগার-সহ 'হাতেনাতে' গ্রেফতার ২ যুবক

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি..দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি..দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
West Bengal News Live Updates: 'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
Weather Update: অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?

ভিডিও

Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর দুর্নীতি নিয়ে ইন্দ্রনীলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লিতে পাবলিক ইমপিচমেন্ট কর্মসূচি, কী বললেন রাহুল?
Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget