এক্সপ্লোর

গাড়ি থেকে টেনে নামিয়ে কিল, চড়, ঘুসি জমি জালিয়াতির তদন্ত করতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ!

আইনের রক্ষকদের গাড়ি থেকে টেনে নামিয়ে কিল, চড়, ঘুসি! পুলিশের গাড়িতে ভাঙচুর।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা:  জমি (Land) জালিয়াতির তদন্ত করতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ (Police)! আইনের রক্ষকদের গাড়ি থেকে টেনে নামিয়ে কিল, চড়, ঘুসি! পুলিশের গাড়িতে ভাঙচুর। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার গৌড়দহ এলাকার ঘটনা।                                                     

কীভাবে এই কাজ হচ্ছে? 

জাল দলিল তৈরি করে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেওয়া হচ্ছে। এই অভিযোগের তদন্তে আজ বিকেলে এলাকায় যান এনফোর্সমেন্টের কয়েকজন পুলিশকর্মী। তাঁদের মধ্যে ৬ জন আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কয়েকদিন আগে সুব্রত মণ্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়। সুব্রত ও তাঁর আত্মীয়দের বাড়ি থেকে প্রায় দেড়শোটি জাল দলিল মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি।

আরও পড়ুন, 'ব্যাগ নিয়ে এসেছি, যদি কিছু পাই', ব্যবসায়ীর বাড়িতে টাকা উদ্ধার হতেই কৌতূহলী মানুষের ভিড়

তারপর পুলিশ আবার ঘটনাস্থলে গেলে স্থানীদের একাংশ তাঁদের মারধর করে। এনফোর্সমেন্টের আহত পুলিশকর্মীদের চিকিৎসার জন্য ঘুটিয়ারি শরিফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জীবনতলা থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।                                                  

এদিকে, রাতের কলকাতায় নজরদারি আরও বাড়াতে উদ্যোগী পুলিশ। পুজোর আগে ‘নেবারহুড ওয়াচ’ নামে পাইলট প্রোজেক্ট চালু করা হল। প্রত্যেক থানা এলাকা থেকে, ইচ্ছুক কয়েকজন বাসিন্দাকে, ভলান্টিয়ার হিসাবে নির্বাচিত করা হবে। রাতে এলাকা পাহারা দেবেন তাঁরা। বুধবার বেহালা থানায়, এই প্রকল্পের সূচনা করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আপাতত বেহালা থানা এলাকায় ২০জনের টিম নিয়ে শুরু হচ্ছে  ‘নেবারহুড ওয়াচ’ প্রকল্প। পরে অন্যান্য থানা এলাকাতেও এই প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন, পুলিশ কমিশনার।                                                                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Mamata Banerjee: রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
West Bengal News Live : ২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget