এক্সপ্লোর

Purba Bardhaman: বর্ধমান স্টেশন থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কচ্ছপ, গ্রেফতার দুই মহিলা

Purba Bardhaman News: জিআরপি স্পেশাল চেকিং চালানোর সময় দু’টি থলি ও কিটব্যাগ নিয়ে থাকা দুই মহিলাকে দেখে সন্দেহ হয়। তাঁদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৭২টি কচ্ছপ উদ্ধার হয়।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: রাজ্যে ফের উদ্ধার হল কচ্ছপ (Turtle)। রবিবার সকালে বর্ধমান স্টেশন (Bardhaman Rail Station) থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে কচ্ছপ। এই কচ্ছপ উদ্ধার করে জিআরপি (GRP) ও আরপিএফ (RPF)। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে। ধৃতদের নাম পান্নি ও সিমা।

আরপিএফ সূত্রে খবর, রবিবার সকালে আরপিএফ-এর রুটিনমাফিক তল্লাশি শুরু হয় বর্ধমান স্টেশন চত্বরে। সেই সময় হাওড়া-চম্বল এক্সপ্রেসের এস-১ কামরা থেকে সন্দেহজনকভাবে দু’টি ব্যাগ উদ্ধার করে আরপিএফ। সেই ব্যাগগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৩৯টি কচ্ছপ।

অন্যদিকে, জিআরপি সূত্রে খবর, এদিন সকালে জিআরপি স্পেশাল চেকিং চালানোর সময় বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে হাওড়ার দিকে দু’টি থলি ও কিটব্যাগ নিয়ে থাকা দুই মহিলাকে দেখে সন্দেহ হয়। তাঁদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৭২টি কচ্ছপ উদ্ধার হয়। কচ্ছপ নিয়ে যাওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করে জিআরপি। ধৃত দুই মহিলা উত্তরপ্রদেশের পাকড়ি থানা এলাকার সুলতানপুরের বাসিন্দা। 

আরও পড়ুন গতিবিধি লক্ষ্য রাখতে উদ্যোগ, সুন্দরবনে এবার কচ্ছপের শরীরে বসানো হল ট্রান্সমিটার

কিছুদিন আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বেআইনিভাবে খোলা বাজারে বিরল প্রজাতির কচ্ছপ বিক্রি করার অভিযোগে হাতেনাতে চারজনকে পাকড়াও করেন বন দফতরের আধিকারিকরা। অভিযুক্তদের কাছ থেকে ১০০টির বেশি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়। 

গাইঘাটার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে কচ্ছপ বিক্রি এবং পাচারের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে পাঁচপোতা বাজারে দিনের আলোয় বিরল প্রজাতির কচ্ছপের বেচাকেনা চলে। বেশ কিছু দিন ধরেই সে দিকে নজর ছিল বন দফতরের।

খবর পেয়ে সেইমত শনিবার সকালে পাঁচপোতা বাজারে হানা দেন বন দফতরের আধিকারিকরা। সেখানেই উত্তম সরকার, আশুতোষ কুণ্ডু, সুকুমার সরকার এবং জয়ন্ত মালি নামের চার জনকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। বন দফতর সূত্রে খবর, গ্রেফতার হওয়া চারজনের মধ্যে দু’জন কচ্ছপ বিক্রেতা। অন্য দু’জন কচ্ছপ কাটার কাজ করে। তাদের কাছ থেকে ১০০-র বেশি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget