এক্সপ্লোর

Purba Bardhaman: বিয়ের আসরে কনের গলায় পরপর স্লোগান! চোখ কপালে নিমন্ত্রিতদের

Job Seeking Agitation: আওয়াজের উৎস দেখতেই চোখ চড়কগাছ নিমন্ত্রিতদের। কারণ ওই স্লোগান দিচ্ছিলেন খোদ কনে।


কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ভরা বিয়ের আসর। গোটা অনুষ্ঠান বাড়িতে গমগম করছে নিমন্ত্রিতদের নিয়ে। সেখানেই হঠাৎ স্লোগান। চাকরির দাবিতে তারস্বরে স্লোগান উঠছে, তাতে গলা মেলাচ্ছে আরও অনেকে। স্লোগান কানে আসতে চমকে গিয়েছিলেন অভ্যাগতরা। তারপর আওয়াজের উৎস দেখতেই চোখ চড়কগাছ নিমন্ত্রিতদের। কারণ ওই স্লোগান দিচ্ছিলেন খোদ কনে। বিয়ের আসর থেকে স্লোগানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। 

ভাতারের খেড়ুরের বাসিন্দা অভয়া রায়-এর বিয়ের ছবি ছিল এমনই। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কনে অভয়া রায় স্লোগান দিচ্ছেন, 'বিয়ের আসর থেকে দিচ্ছি ডাক বঞ্চিতরা চাকরি পাক'। এখানেই শেষ নয়, তারপরেই কনে বলে উঠলেন,'নিয়োগ নিয়োগ নিয়োগ চাই,বঞ্চিতদের নিয়োগ চাই।' সেই স্লোগানে গলা মেলাচ্ছেন তাঁর বন্ধুরা। স্লোগান শুনেই থমকে দাঁড়িয়ে পড়েছিলেন অনেকেই। বিয়েবাড়িতে এসব কী? এমন প্রশ্নই নিশ্চয় মনে এসেছিল অনেকের। তারপর আসল কারণ দেখে কেউ বা মুচকি হেসেছেন, কেউ আবার প্রাণখুলে। 

কেন এমন বার্তা:
আন্দোলনের পাশে দাঁড়ানোর বার্তা তো বটেই। অভয়া রায় নিজেও একজন চাকরিপ্রার্থী। ২০১৪ সালে টেট পরীক্ষা দেন অভয়া রায়। পাশ করার পর দীর্ঘ দিন বসে থাকতে হয়েছে। ৯ বছর লড়াই করার পরে তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও আজও জোটেনি চাকরি। তবে তাঁদের চাকরির দাবিতে আন্দোলন এখনও থমকে যায়নি। একদিকে বঞ্চনা ও অন্যদিকে অযোগ্যদের নিয়োগের প্রতিবাদে তাঁদের লড়াই এখনও চলছে। এরই মধ্যে পরিবারের তরফে অভয়ার বিয়ে ঠিক করা হয়। বিয়ের দিন নিমন্ত্রিত ছিলেন অভয়ার সহযোদ্ধারা। কথা কথায় বিয়ের আসরে তাঁরা অভয়াকে প্রশ্ন করে বসেন, এবার কি তাহলে অভয়া লড়াই থেকে সরে যাবে? তার উত্তরে অভয়া তাঁদের জানায় লড়াই থেকে সরার কোনও প্রশ্নই ওঠে না। বরং এরপর থেকে লড়াই আরও জোরদার হবে। তাই একদিকে লড়াইয়ে থাকার বার্তা দিতে ও অন্যদিকে বিয়েবাড়িতে আসা আত্মীয়স্বজনদের মধ্যে জনমত গড়ে তুলতে সহযোদ্ধাদের নিয়ে বিয়ের আসরে স্লোগান দিতে শুরু করেন অভয়া। মেয়ের এই কাজকে সমর্থন করেছেন তাঁর মা।

৬ মে ভাতারের খেড়ুর গ্রামের বাসিন্দা অভয়া রায়ের সাথে ভাতারেরই ছাতনী গ্রামের বাসিন্দা রিন্টু দে-র বিয়ে ছিলো। সেখানেই চারিদিকে যখন আলোর রোশনাই,আত্মীয়স্বজনদের সমাগম, তখনই সরকারের বঞ্চনার প্রতিবাদে এমনই স্লোগান দিলেন খোদ কনে। অভয়া রায় জানান, চাকরির দাবিতে ২০১৪ সাল থেকে তাঁরা আন্দোলন করছেন। তাঁদের বঞ্চিত করে অযোগ্যরা চাকরি পেয়ে গিয়েছেন। তাই বিয়ের মতো আনন্দের দিনেও একটা হতাশা কাজ করেছে। পাশাপাশি তাঁর সহযোদ্ধারাও হাজির ছিলেন। সেই কারণেই এমন স্লোগান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি। 

আরও পড়ুন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

সেরা শিরোনাম

West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
Debraj Chakraborty : 'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন এই নেতারা
'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন এই নেতারা
Abhishek Banerjee: বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
Sebaashray Camp News: 'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ
'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ

ভিডিও

TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৩.০৭.২০২৬)।১৫ দিনে ৬ রাজ্য, গ্রেফতারি এড়াতে দেবরাজের 'ভারত-দর্শন'!
Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget