এক্সপ্লোর

Purba Bardhaman: ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি, আত্মঘাতী প্রেমিকা

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করে দেবে বলে বারবার হুমকি দিচ্ছিল অভিযুক্ত। আর সেই ভয় আতঙ্কেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন গঙ্গা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সুরজ।

রাণা দাস, পূর্ব বর্ধমান: আবারও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকির অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রেমিকার পরিবারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ও দেখানো হয় বলে অভিযোগ উঠেছে। তার জেরে ভয় আত্মঘাতী (Suicide) প্রেমিকা। প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হতেই পলাতক প্রেমিক। ঘটনাটি ঘটেছে কালনার (Kalna) সাপুরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম বর্ষের ছাত্রী গঙ্গার সঙ্গে এলাকারই এক যুবক সুরজ মণ্ডলের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আত্মঘাতী তরুণীর পরিবারের সদস্যরা দাবি করেছেন যে, সম্পর্কে থাকার কিছুদিন পরই গঙ্গা জানতে পারেন যে, সুরজের সঙ্গে আরও দু-তিনটি মেয়ের সম্পর্ক রয়েছে। এমন খবর জানার পরই সুরজের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। কিন্তু এই ঘটনা সুরজ কিছুতেই মেনে নিতে পারেনি। গঙ্গার পরিবারের সদস্যদের অভিযোগ, গঙ্গাকে সে বিয়ের জন্য বারবার চাপ দিচ্ছিল। তার মোবাইলে গঙ্গার ঘনিষ্ঠ ছবি তোলা আছে, এবং বিয়েতে রাজি না হলে সে সেই সমস্ত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে বলেও হুমকি দেয়। বারবার ভয় দেখিয়ে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করে সে। কিন্তু তাতেও গঙ্গা রাজি না হওয়ায় বাড়িতে এসে সে প্রেমিকার পরিবারের লোকেদের হুমকি দেয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের হুমকি দেয় সুরজ নামে অভিযুক্ত ব্যক্তি। আর এই ঘটনার পরই গতকাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গঙ্গা।

আরও পড়ুন - Dainhat News: ‘সকাল সকাল ভোট দিন, বেলায় বোমা ফেলতে পারে তৃণমূল’, প্রচারে বেরিয়ে আর্জি সিপিএম প্রার্থীর

আত্মঘাতী তরুণীর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে প্রেমিক সুরজের নামে। তাঁরা আরও অভিযোগ করেছেন যে, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করে দেবে বলে বারবার হুমকি দিচ্ছিল অভিযুক্ত। আর সেই ভয় আতঙ্কেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন গঙ্গা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সুরজ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির, শুক্লপক্ষের পুণ্য তিথিতে টান রথের রশিতে
রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির, শুক্লপক্ষের পুণ্য তিথিতে টান রথের রশিতে
Madan Mitra: ছোট্ট একটা শব্দ - SORRY...মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের থেকে দূরে সরে গেলেন মদন মিত্র
Madan Mitra: ছোট্ট একটা শব্দ - SORRY...মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের থেকে দূরে সরে গেলেন মদন মিত্র
TMC News: ফিরহাদ, অরূপ, জ্যোতিপ্রিয়, অনুব্রতর পর এবার মদন 'ঋতব্রত-তৃণমূল' শিবিরে, মামলা থেকে বাঁচতেই কি এমন পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা এই ছায়াসঙ্গীদের? 
ফিরহাদ, অরূপ, জ্যোতিপ্রিয়, অনুব্রতর পর এবার মদন 'ঋতব্রত-তৃণমূল' শিবিরে, মামলা থেকে বাঁচতেই কি এমন পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা এই ছায়াসঙ্গীদের? 
Sonam Wangchuk: 'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা

ভিডিও

Suruchi Sangha: বৃহস্পতিবার সুরুচি সঙ্ঘের খুঁটিপুজো, তার আগে জোড়া জটিলতায় পুজো কমিটি
Lake Kalibari Rath Yatra: রথযাত্রা উৎসবের নেপথ্যে রয়েছে দার্শনিক তাৎপর্য
Rath Yatra 2026: আজ রথযাত্রা, বৃষ্টি ভেজা পুরীতে তুঙ্গে প্রস্তুতি
Madan Mitra: 'ঋতব্রত তৃণমূল'-এ যোগ দিয়েই Abhishek Banerjee-কে নিশানা মদন মিত্রের
Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget