এক্সপ্লোর

BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা

BJP Extortion Allegation: কাটোয়ার বিজেপি নগর সভাপতি, সাধারণ সম্পাদক , সম্পাদক-সহ ৫ জনের নামে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রানা দাস, পূর্ব বর্ধমান : রাজ্য বিজেপি নেতৃত্বের কড়া বার্তার পরেও ফের দলের একাংশের বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। কাটোয়ার বিজেপি নগর সভাপতি, সাধারণ সম্পাদক , সম্পাদক-সহ ৫ জনের নামে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সুজন ঘোষ নামে স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার অফিসের এক ল ক্লার্কের অভিযোগ, তাঁর থেকে ৫ লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি দেওয়া হয়। ২০ হাজার টাকা দেওয়ায় তাঁর ওপর স্থানীয় বিজেপি নেতাদের একাংশ চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। এমনকী তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। এরপরেই অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন সুজন ঘোষ নামে ওই ল ক্লার্ক। অন্যতম অভিযুক্ত কাটোয়া বিজেপির নগর সভাপতি সুমন দেবনাথের বক্তব্য তিনি সুজন ঘোষ বলে কাউকে চেনেন না। তাঁর সঙ্গে দেখা বা ফোনে কথা হয়নি, টাকা চাওয়া তো দূরের কথা। পাশাপাশি বিজেপি নেতার দাবি, তাঁকে দলের ভিতরের কেউ ফাঁসানোর চেষ্টা করছে।                                                          

সম্প্রতি উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে বিজেপি নেতার বিরুদ্ধে ওঠে চাঞ্চল্যকর অভিযোগ, সরব হন বিজেপি নেতারাই, যদিও অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছেন 

ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক 

গাঁজার কারবার চালাতে ২৫ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ। ভাইরাল অডিও ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। বিজেপি নেতার বিরুদ্ধে সরব বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। অভিযোগ, গাঁজার ব্যবসা চালাতে দেওয়ার জন্য চাওয়া হচ্ছে ২৫ হাজার টাকা। দু'জনের কথোপকথনের এই অডিও ভাইরাল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। তোলাবাজির অভিযোগ উঠেছে, বিজেপির কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সহ কোষাধ্যক্ষ অশোক করের বিরুদ্ধে। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গাঁজার কারবার চালাতে দেওয়ার জন্য তোলাবাজির অভিযোগ উঠেছে খোদ বিজেপি নেতার বিরুদ্ধে, যা স্বীকার করে নিচ্ছে বিজেপিও। অভিযুক্ত বিজেপি নেতা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এলাকার বিভিন্ন জায়গায় মদ, গাঁজা, জুয়ার কারবারের বিরুদ্ধে গত মাসেই বিজেপির মহিলা মোর্চার তরফে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানানো হয়।                                  

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Advertisement

ভিডিও

Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget