এক্সপ্লোর

Purba Bardhaman: বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপড়েন, প্রাণ গেল একরত্তির

Child Murder: পুলিশের জেলায় খুনের অভিযোগও স্বীকার করেছে অভিযুক্ত।

রানা দাস, পূর্ব বর্ধমান: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ। তার জেরেই প্রাণ গেল এক শিশুর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পূ্র্ব বর্ধমানের মন্তেশ্বরে। পুলিশের জেলায় খুনের অভিযোগও স্বীকার করেছে অভিযুক্ত।  

কী ঘটনা:
দাদার সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ। এই কারণেই ভাইপোকেই খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, জেরায় ভাইপোকে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। 

নিহত শিশু চতুর্থ শ্রেণির পড়ুয়া ছিল। স্কুল থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করেছে পুলিশ। মন্তেশ্বর থানার পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম আবু শেখ। অভিযোগ, অভিযুক্তের স্ত্রীর সঙ্গে আবুর দাদা আলি হোসেন শেখের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই সন্দেহের জেরে অনেকদিন ধরেই গন্ডগোল চলছিল। এলাকা সূত্রের খবর, এই সন্দেহ নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল, বিবাদ চলছিল। সূত্রের খবর, এই ঘটনার জেরে দিন কয়েক আগে আত্মহত্যার চেষ্টা করেন আবু শেখ। তখন তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়েছিল বলে সূত্রের খবর। বৃহস্পতিবার হাসপাতাল থেকে কাউকে কিছু না জানিয়েই তিনি বেরিয়ে যান বলে অভিযোগ।

তারপরে কী?
এর পরে অভিযোগ, হাসপাতাল থেকে আবু শেখ নিখোঁজ হয়ে যাওয়ার পরেই আবুর দাদা আলি হোসেন শেখের ছেলে নিখোঁজ হয়ে যায়। পরিবার সূত্রে খবর, সহপাঠীরা জানিয়েছে শেষবার চতুর্থ শ্রেণির পড়ুয়াকে তার কাকা আবু শেখের সঙ্গে দেখা গিয়েছিল। পরিবারের দাবি, আবুকে মারধর করলে খুনের কথা স্বীকার করে সে। তারপরই পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ছাত্রের মামা মহম্মদ আবি মণ্ডল বলেন, 'ভাগ্নেকে খুজে পাচ্ছিলাম না, কাকাকে মারধর করেছে. তখনই স্বীকার করেছে খুনের কথা।'

পুলিশের দাবি:
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, দাদার সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই ধৃত ব্যক্তি ভাইপোকে খুন করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। খুনের অন্য কোনও কারণ আছে কি না, আর কেউ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।

বাগুইআটিতে, দশম শ্রেণির পড়ুয়া দুই কিশোরের খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। মর্মান্তিক ওই ঘটনার পরে ১৮ দিন পালিয়ে বেড়ানোর পর শুক্রবারই হাওড়া স্টেশন থেকে ধরা পড়েছেন মূল অভিযুক্ত। এর মধ্যেই আর এক স্কুল পড়ুয়াকে খুনের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে।

আরও পড়ুন: জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের গভীর সমুদ্র যাওয়ায় নিষেধাজ্ঞা জারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget