এক্সপ্লোর

East Bardhaman News: 'বাড়ির মালিককেই ভাঙতে হবে ৮ তলা বিল্ডিং..' ! কেন এই নির্দেশ বর্ধমান পুরসভার ?

Bardhaman Municipality On Illegal Building : বাড়ির মালিককেই ৮ তলা বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ বর্ধমান পুরসভার

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বাড়ির মালিককেই ভেঙে ফেলতে হবে আট তলা বিল্ডিং, নির্দেশ বর্ধমান পুরসভার। বর্ধমানের কালীবাজার মোড়ের কাছে জি টি রোডের পাশে গড়ে উঠেছে এই আটতলা বিল্ডিং। 'কোনওরকম অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছিল আট তলা বিল্ডিং', অভিযোগ পুরসভার।

৩ ডিসেম্বর আধিকারিকদের নিয়ে ওই বিল্ডিং পরিদর্শনে যান বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে কাগজপত্র নিয়ে পুরসভায় ডেকে পাঠানো হয় বাড়ির মালিককে। পুরসভার অভিযোগ, বিল্ডিংয়ের মালিক তো আসেননি এমনকি কোনও কাগজপত্র দেখাননি। এরপর  আটতলা বিল্ডিং মালিককে ভেঙে ফেলার নির্দেশ জারি করল পুরসভা।' ১৫ দিনের মধ্যে বিল্ডিং ভেঙে ফেলার নোটিশ মালিককে।তা মানা না হলে আইনগত ব্যবস্থা নেবে পুরসভা।'বাড়ির মালিক তুহিনকান্তি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আদালতের দ্বারস্থ হয়েছেন।আদালত যা নির্দেশ দেবে সেটাই শিরোধার্য।

অপরদিকে, বেআইনি নির্মাণ রুখতে সম্প্রতি বড় প্রস্তাব দিয়েছে কলকাতা পুরসভা।   ৩০০ স্কোয়ার ফুট জায়গাতেই ৩ তলা বাড়ির অনুমতি কলকাতায় ! শুধু তাই নয় বস্তি বা কলোনি এলাকায় এই তিন তলা বাড়ির অনুমতি পাওয়ার জন্য, যে খরচ এতদিন করতে হত, একধাক্কায় সেই খরচ অনেকটাই এবার পুরসভা কমিয়েছে। ৩ লক্ষ ২৭ হাজার টাকা থেকে এবার দিতে হবে ৪২ হাজার টাকা।

মূলত ছোট জমির উপরে বাড়ি তৈরি এবার জোর দিচ্ছে কলকাতা পুরসভা।  সম্প্রতি শহরে একের পর এক হেলে পড়া বাড়ির খবর প্রকাশ্যে আসছিল। এমনকি মেয়রকে বলতে শোনা গিয়েছিল, 'হেলে পড়া বাড়ি মানেই বিপদজ্জনক নয়।' তবে এবার বেআইনি নির্মাণ রুখতে বড় পদক্ষেপ। এবার এই অনুমতি সংক্রান্ত এই নথি টাঙিয়ে রাখতে হবে বলে, নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। 

কলকাতা পুরসভার আইন অনুযায়ী, বাড়ি তৈরি করতে গেলে, বাড়ির চারিপাশে নুন্যতম ৪ ফুট করে ছাড় দেওয়ার একটা নির্দেশ ছিল। এক্ষেত্রেও কিন্তু কিছু বদল আনা হয়েছে। বলা হয়েছে বাড়ির সামনের দিকে, ১ ফুট এবং চারিদিকে- কোথাও এক ফুট, কোথাও দেড় ফুট বা তিন ফুট , এরকম ছাড় দিলেই কিন্তু বাড়ি তৈরি অনুমতি পেয়ে যাবে শহরবাসী।

এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, গত কয়েকমাস ধরে অবৈধ বাড়ি নিয়ে বারবার বিড়ম্বনার পড়তে হয়েছে কলকাতা পুরসভাকে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যক নির্মিয়মান বাড়ির ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে বোর্ড টাঙিয়ে রাখতে হবে। ডিসপ্লে বোর্ডে উল্লেখ থাকতে হবে, পুরসভা থেকে কত স্কোয়ার ফিটের অনুমতি পেয়েছে নির্মিয়মান বাড়িটি। এবং কত তলা বিল্ডিং হবে, এই সমস্ত সংক্রান্ত নথি, উল্লেখ করতে হবে।

আরও পড়ুন, ভাবাদিঘি থেকে আরও তাড়াতাড়ি কলকাতা, ৩ মাসের মধ্যেই রেলের কাজ শুরু, সময় বেঁধে দিল কোর্ট

শহরে বেশ কিছু কলোনি রয়েছে, বস্তি এলাকা রয়েছে, ঠিকা জমি রয়েছে, সেই সমস্ত জায়গাতে, যারা আগে থাকতে তিনতলা পর্যন্ত বাড়ি, বানিয়ে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে সেই সময় বাড়ি Regularised করতে সমস্যা হয়। কারণ বড় অঙ্কের ফি দিতে হয়। প্রায় ৩ লক্ষ ২৭ হাজার টাকা। সেই ফিও একধাক্কায় কমিয়ে ৪২ হাজার টাকা করেছে কলকাতা পুরসভা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget