এক্সপ্লোর

Burdwan: বর্ধমান পৌরসভার ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে আক্রমণ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

Burdwan: যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শিবশঙ্ক ঘোষ, এলাকায় তার কোনও অনুগামী নেই বলে জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে বর্ধমানের খালাসি পাড়া এলাকার ঘটনা।

কমলকৃষ্ণ দে, বর্ধমান:  বর্ধমান(Burdwan) পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহঃ সেলিমের উপর হামলার অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ পাওয়া গিয়েছে এই ঘটনার থেকে। অভিযোগ উঠেছে তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষের অনুগামীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, পৌরসভা থেকে বাইকে করে বাড়ি ফেরার  সময় বিকেল সাড়ে তিনটে নাগাদ সময় লাঠি, রড নিয়ে হামলা চালানো হয় মহঃ সেলিমের উপর। 

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শিবশঙ্ক ঘোষ। ঘটনাটি ঘটেছে বর্ধমানের খালাসি পাড়া এলাকার ঘটনা। বর্ধমান পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রাক্তন তৃনমুল কাউন্সিলর মহঃ সেলিমের অভিযোগ, বর্ধমান পৌরসভা থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই শিবশঙ্কর  ঘোষের অনুগামীরা লাঠি, রড নিয়ে তার উপর চড়াও হয়। এরপরই তাঁকে মারধর শুরু করে। এমনকী বাড়িতে ঢুকে দুই অনুগামীকেও মারধর করা হয়। এলাকায় তোলাবাজি চালাচ্ছে শিবশংকর ঘোষের অনুগামীরা এমনই অভিযোগ এনেছেন তিনি। এর প্রতিবাদ করাতেই এই আক্রমণ বলে দাবি করেছেন বর্ধমান পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহঃ সেলিম।

অন্যদিকে শিবশঙ্কর ঘোষ মারধোরের অভিযোগ অস্বীকার করে জানান, এলাকায় তার কোনও অনুগামী নেই। তিনি দলের অনুগামী। তবে মহঃ সেলিমের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। শিবশঙ্কর ঘোষ জানিয়েছেন, মহঃ সেলিম একজন সমাজবিরোধী। এলাকায় অশান্তি তৈরি করছেন। তারই প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ। এদিকে ৬ নং ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় মৃত ১। মৃতের নাম অশোক মাঝি (৩৮)। অশোক মাঝি ৬ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সৈয়দ মহঃ সেলিমের অনুগামী বলে জানা গিয়েছে। শিবশংকর ঘোষের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই ঘটনায়। প্রতিবাদে দোষীদের শাস্তির দাবীতে বর্ধমান কালনা রোড অবরোধ সেলিমের অনুগামীদের। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনীও আসে। এরপরই তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে রাজ্যজুড়ে এভাবেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েই চলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget