এক্সপ্লোর

SIR: 'কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বালিয়ে দেব', SIR ইস্যুতে বিতর্কিত মন্তব্য বর্ধমানের বিধায়কের

১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গোটা দেশে শুরু হবে SIR। আগামী ৬-৭ মাসের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন হতে চলেছে, সেগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে প্রথম পর্যায়ে।

বর্ধমান: সোমবার ২৭ অক্টোবর, বাংলায় SIR ঘোষণা হওয়ার কথা। তার আগে হুমকি শাসক বিধায়কের। বিজেপিকে হুমকি বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়কের। 'কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বালিয়ে দেব। বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব', বাংলায় SIR ঘোষণার আগেই হুমকি তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের। 

উল্লেখ্য, আগামীকাল সোমবার বিকেল ৪.১৫ এ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে কমিশনের সাংবাদিক বৈঠক রয়েছে। কাল দেশজুড়ে SIR-এর ঘোষণা করবে কমিশন। পশ্চিমবঙ্গের মতো ভোটমুখী রাজ্য দিয়ে দেশজুড়ে শুরু হবে SIR। দেশজুড়ে ধাপে ধাপে হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। প্রথম ধাপে ১ নভেম্বর থেকে শুরু হবে SIR। যে সব রাজ্যে ৬-৭ মাসে ভোট, সেই সব রাজ্যে আগে SIR। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণার সম্ভাবনা। জানুয়ারির মধ্যেই বাংলা SIR-এর কাজ শেষ করার সম্ভাবনা। SIR-এর জন্য ১২টি নথির তালিকা প্রকাশ করবে কমিশন।

SIR শেষ, বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে। আর আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। এই আবহে, এ রাজ্যের দুয়ারেও কড়া নাড়ছে SIR. কার্যত শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাউন্টডাউন। সূত্রের খবর, সোমবারই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজোড়া SIR-এর দিনক্ষণ। রবিবারের বিজ্ঞপ্তি দিয়ে, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার বিকেল ৪টে ১৫-য় দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'সোমবার বিকেলে পিসি করবে নির্বাচন কমিশন। বহু প্রতীক্ষিত SIR-এর ঘোষণা হতে পারে। আপনারা তৈরি তো? SIR কি নতুন? কন্টিনিউয়াস প্রসেস। প্রচুর নাম বাদ যাবে।' তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলছেন, 'আমাদের সহজ প্রশ্ন, যিনি ভোট দিয়েছেন, তিনি তো নাগরিক হিসেবেই ভোট দিয়েছেন। তাঁর নাম কী করে বাদ দেওয়া যেতে পারে। আমরা, এভাবে ভোটারের নাম বাদ যেতে দেব না।'

সূত্রের খবর, ১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গোটা দেশে শুরু হবে SIR। আগামী ৬-৭ মাসের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন হতে চলেছে, সেগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে প্রথম পর্যায়ে। সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি। পশ্চিমঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে।

রাজ্যে SIR চালুর অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। ভোটার তালিকার বিশেষ সংশোধনে ১ কোটি নাম বাদ যাবে বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছে বিজেপি। এদিনও ভবানীপুরে সেই কথা উল্লেখ করেন বিরোধী দলনতো। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। শুভেন্দু বলছেন, 'এবার যে খেলা দেখবেন আগে কখনও দেখেননি। ১ কোটি নাম বাদ যাবে। আমারা নজরদারি করবে। ত্রুটিমুক্ত লিস্ট নিয়ে মমতা চিন্তিত। চৌঠা মে ২০২৬-এ যদি রাজ্য সরকার গঠন না হয় তাহলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না এমনি জারি হবে। এবারে আর চুরি করতে পারবে না মমতা।'

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget