এক্সপ্লোর

East Bardhaman News: দামোদর থেকে উঠল ১ কেজির ইলিশ ! নিলামে যেতেই ভিড় ক্রেতাদের, 'নোনা জলের মাছ, মিষ্টি জলে..'

Hilsa In Damodar River: দামোদর নদ থেকে ধরা পড়ল এক কেজি সাইজের ইলিশ ! কীভাবে ? বললেন মৎস্য দফতরের আধিকারিক

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: এবার দামোদর নদ থেকে ধরা পড়ল এক কেজি সাইজের ইলিশ ! উঠল নিলামে।  যা দেখতে ভিড় জমে বাসিন্দাদের। ইলিশ সাধারণত নোনা জলের মাছ। কিন্তু দামোদরে এই মাছ দেখে আনন্দিত সকলে।

ডিভিসি জল ছাড়ায় দামোদরের জল বাড়ায় প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। এই জল ছাড়ার ফলে দামোদর নদে ঢুকে পড়ল ইলিশ। আর আজ মৎস্যজীবীদের জালে ধরা পরল ১ কেজি সাইজের ইলিশ।পরে সেই মাছ নিয়ে আসা হয় জামালপুর বাজারে, সেখানে ইলিশের নিলাম শুরু হয়। দাম বাড়তে বাড়তে অবশেষে ২ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি হয়। যদিও মৎস্য দফতরের আধিকারিক জানান, 'ইলিশ মাছ নোনা জলের, মিষ্টি জলে দেখা যায় না। কিন্তু ডিম পাড়ার সময় তারা সমুদ্র থেকে বিভিন্ন নদীতে চলে যায় এবং সেভাবেই হয়তো দামোদর নদে চলে এসেছে ইলিশটি।'

অপরদিকে, বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের কারণে চলতি বছরে কলকাতায় পুজোর আগে আসছে না পদ্মার ইলিশ। সম্প্রতি এমনটাই আশঙ্কা প্রকাশ করেন হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা। ২০১২ সালে তৎকালীন শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর প্রেক্ষিতে এপার বাংলায় পদ্মার ইলিশ রপ্তানি কার্যত বন্ধ ছিল। ২০১৮ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির ফলে ফের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ইলিশ মাছ পাঠাতে রাজি হন।

সেই থেকে প্রতি বছর দুর্গাপুজোর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার এক মাসের জন্য ৫০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানিতে অনুমতি দিত। কিন্তু মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, এক মাসের জন্য তারা গড়ে ১০০০ থেকে ১২০০ মেট্রিক টন ইলিশ আমদানি করতে পারতেন। বাংলাদেশি সরকারি এটাকে খাতায়কলমে 'পুজোর উপহার' হিসাবে দেখত। 

আরও পড়ুন, জয়নগরে নিহত নির্যাতিতা বালিকার দেহ সংরক্ষণের দাবি, হাসপাতালে ধর্নায় BJP নেত্রী অগ্নিমিত্রা

কিন্তু গত ৫  আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর বদলে যায় ওই দেশের রাজনৈতিক পরিস্থিতি। বর্তমানে বাংলাদেশ অন্তবর্তী সরকারের হাতে। এবারেও যাতে পুজোর সময় এপার বাংলার বাঙালিরা ওপার বাংলার ইলিশের স্বাদ পেতে পারেন তার জন্য ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন নতুন বাংলাদেশি সরকারের বাণিজ্য মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকে চিঠি লেখে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া

ভিডিও

Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget