এক্সপ্লোর

West Bardhaman News: 'ক্রাইম ব্রাঞ্চ' বলে থামানো হল ব্যবসায়ীর গাড়ি, কোটি টাকার ডাকাতিতে গ্রেফতার ২ পুলিশ কর্মী !

West Bardhaman Two Police Arrested : দুর্গাপুর থানার ডিভিসি মোড়ের পিয়ালা কালী মন্দিরের কাছে চাঞ্চল্যকর ঘটনা, কোটি টাকা ছিনতাই এর ঘটনায় নাম জড়াল দুই পুলিশ কর্মীর..

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় নাম জড়াল দুই পুলিশ কর্মীর। দুই পুলিশ কর্মী-সহ ওই ব্যবসায়ী সংস্থার কর্মী-সহ গ্রেফতার মোট ছয় জন। 'ক্রাইম ব্রাঞ্চের পুলিশ' বলে সাদা পোশাকে গাড়ি থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকার উপর ডাকাতির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এরপরেই শুরু হয় তদন্ত। এক এএসআই, সিআইডির বম্ব স্কোয়াডের কনষ্টেবল-সহ পুলিশের চাকরি থেকে বরখাস্ত এক পুলিশ কর্মী-সহ ৬ জন গ্রেফতার।

বৃহস্পতিবার দিনভর এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা পেশায় রেলের ঠিকাদার (লিজ হোল্ডার) মুকেশ চাওলার সঙ্গে ব্যবসা করবে বলে আলাপ জমায়  আসানসোলের এক ব্যবসায়ীর মাধ্যমে দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী, সিআইডির বম্ব স্কোয়াডের কনষ্টেবল চন্দন চৌধুরী-সহ পুলিশের চাকরি থেকে বরখাস্ত এক পুলিশ কর্মী। নতুন ব্যবসায়িক 'পার্টনার'দের সঙ্গে আলাপ ও ব্যবসার কথা বলতে মুকেশ দিল্লী থেকে আসানসোলের সীতারামপুরে চলে আসেন। ব্যবসার কথাবার্তা পাকাও হয়ে যায়। এরপরই বৃহস্পতিবার সকালে মুকেশ  আসানসোল থেকে রেলের কলকাতা অফিসে ব্যবসার জন্যে টাকা জমা করতে ১ কোটি ১ লক্ষ টাকা নগদ নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দেন। তারই অফিসের কোনও কর্মীর মাধ্যমে এই খবর চলে যায় তাঁর নতুন অংশীদারদের কাছে।

আরও পড়ুন, 'রাত দখলের' আগে বার্তা কুণালের, '...মানুষকে সতর্ক রাখছি'

দুর্গাপুর থানার ডিভিসি মোড়ের পিয়ালা কালী মন্দিরের কাছে প্রস্তুত হয়ে থাকে পুলিশের এএসআই, সিআইডির বম্ব স্কোয়াডের কনষ্টেবল সহ পুলিশের সেই বরখাস্ত অফিসার-সহ আসানসোলের তিন ব্যবসায়ী। গাড়ি আসতেই গাড়ির সামনে দাঁড়িয়ে যায় ওই তিন 'গুণধর' পুলিশ সহ ৬ জন। নিজেদের 'ক্রাইম ব্রাঞ্চের পুলিশ' বলে গাড়ি রাস্তা থেকে সাইডে নামাতে বলে। মুকেশকে চমকাতেই ভয়ে তিনি টাকা দিয়ে দেন। টাকা নিয়ে এলাকা ছাড়েন ৬ জন। বৃহস্পতিবারই বিকেলে মুকেশবাবু দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হন। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তে নামে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান,'এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের খোঁজে তল্লাশি চলছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget