এক্সপ্লোর

Kunal Ghosh: 'রাত দখলের' আগে বার্তা কুণালের, '...মানুষকে সতর্ক রাখছি'

Kunal On RG Kar Case: আরজি কর কাণ্ডে ফের রাত দখলের ডাক, প্রতিবাদের মাঝে ফের মুখ খুললেন কুণাল, কী বলছেন তিনি ?

কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে দিকে দিকে প্রতিবাদ। ফের রাত দখলের ডাক। এহেন পরিস্থিতিতে 'সতর্ক' বার্তা দিলেন তৃণমূলের হেভিওয়েট কুণাল ঘোষ।  

 এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন,' নাগরিক সমাজ যদি কোনও আন্দোলন ডাকেন, আমরা সেই আন্দোলন সম্পর্কে কোথাও কোনওরকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের নেই। নাগরিক সমাজের ন্যায় বিচারের দাবি এবং নাগরিক সমাজের আন্দেলন এতে আমরা সহমত। যে বা যাঁরা কোনও কর্মসূচি নেবেন, দয়া করে এই নূন্যতম বিষয় দুটি, যে তদন্তটা করছে সিবিআই আর এর মামলা দচ্ছে সুপ্রিম কোর্টে । দয়া করে এটা বিবেচনায় রাখবেন। কিন্তু কোনও কোনও রাজনৈতিক শক্তি অরাজনৈতিক  মুখোশ পড়ে অরাজকতা তৈরির জন্য যে কর্মসূচি করতে চাইছে আমরা সেই জায়গা থেকে মানুষকে সতর্ক রাখছি', মন্তব্য কুণালের।

অপরদিকে, ভোর দখলের ডাক অর্জুন পুরষ্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার। ৯ সেপ্টেম্বর ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬ পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক। শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক মান্তু ঘোষদের। বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি। এদিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিশিষ্ট চরিত্রাভিনেতার পুরস্কার ফেরাতে চেয়ে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সচিবকে চিঠি দিলেন অভিনেতা সুপ্রিয় দত্ত। পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফেরাতে চেয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক ও অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন শিল্পী সনাতন দিন্দা।

আরও পড়ুন, নিম্নচাপের আশঙ্কায় সপ্তাহান্তে তেড়েফুঁড়ে বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে গর্জে উঠেছে গোটা বাংলা। ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্য। সম্প্রতি উত্তরপাড়ার অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বলেছিলেন,আচ্ছা ধরুন যাঁরা বলছেন,' এই আমাদের সহকর্মী এই চারিদিক থেকে, তাঁরা যাঁরা সরকারি পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তাঁরা ফেরত দেবেন? ' এরপরেই সরকারি পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক শিল্পী। মঞ্চ ও পর্দার পরিচিত মুখ সুপ্রিয় দত্ত। ২০২১ সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি তাঁকে বিশিষ্ট চরিত্রাভিনেতার পুরস্কারে সম্মানিত করে। সেই পুরস্কার ফেরাতে চেয়ে সোমবারই পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সচিবকে চিঠি দিয়েছেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget