এক্সপ্লোর

East Burdwan: কাটোয়া ও কালনা মহকুমা হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে, উদ্বেগ প্রকাশ স্বাস্থ্য দফতরের

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, দু থেকে আড়াই বছরের শিশুরা জ্বর এবং ঠান্ডা লাগার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

রানা দাস, পূর্ব বর্ধমান : উত্তরবঙ্গের পর ফের পূর্ব বর্ধমানে শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ দেখা দিল রাজ্যে। এবার গড়ে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ জন শিশু জ্বর নিয়ে ভর্তি হচ্ছে জেলার দুই মহকুমা হাসপাতালে। শিশুদের জ্বরে আক্রান্ত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতরও।

আরও পড়ুন - East Burdwan: মহিলাকে খুনের ঘটনায় গ্রেফতার পঞ্চায়েত সদস্য, খুনের অভিযোগ স্বীকার অভিযুক্তের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে কাটোয়া মহকুমা হাসপাতালে দুশো চব্বিশ জন শিশু ভর্তি হয়েছে অজানা জ্বরের উপসর্গ নিয়ে। কাটোয়ার পাশাপাশি কালনা মহকুমা হাসপাতালেও গত সপ্তাহে ভর্তি হয় প্রায় সতেরোশোরও বেশি শিশু। এদের মধ্যে বেশিরভাগ শিশুই অজানা জ্বরে আক্রান্ত। প্রতিদিন এই পরিমাণ শিশু জ্বরে আক্রান্ত হওয়ায় শিশু বিভাগের বেডও ভর্তি হয়ে যাচ্ছে। হাসপাতালে বেডের আকাল দেখা দেওয়ায় এক একটা বেডে তিন থেকে চারজন শিশুকে রাখতে বাধ্য হচ্ছে হাসপাতাল। এমনকি কাটোয়া হাসপাতালে বেড না পাওয়া যাওয়ায় বেশ কিছু শিশুকে মেঝেতে রেখেও চিকিৎসা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন - East Burdwan: প্রবল বৃষ্টিতে বর্ধমান শহরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ি

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, দু থেকে আড়াই বছরের শিশুরা জ্বর এবং ঠান্ডা লাগার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসা করার সময়ে হাসপাতালের পক্ষ থেকে করোনা পরীক্ষাও করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও শিশুরই করোনা রিপোর্ট পজেটিভ আসেনি। করোনা পরীক্ষা ছাড়াও ডেঙ্গু টেস্ট ও রক্তের প্লেটলেট টেস্টও করা হচ্ছে শিশুদের। চিকিৎসকরা জানাচ্ছেন যে, বেশ কিছু শিশুর মধ্যে Respiratory Sincinticl ভাইরাসের লক্ষণ দেখা গিয়েছে। তাঁদের বক্তব্য, তিন মাস থেকে সাত মাস বয়সী শিশুদের মধ্যে নিমোনিয়ার বেশ কিছু লক্ষণ দেখা দিয়েছে। কোনও শিশুর যদি তীব্র শ্বাসকষ্ট হয়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে ভেন্টিলেশনে রাখার জন্য রেফারও করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget