এক্সপ্লোর

East Burdwan: প্রবল বৃষ্টিতে বর্ধমান শহরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ি

বর্ধমান শহরের ৩০ নম্বর ওয়ার্ডের আরপি দাস রোডে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি। বছরখানেক আগেও এই বাড়িতে ভাড়া থাকতেন কয়েকজন।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান:  প্রবল বৃষ্টিতে পূর্ব বর্ধমানে ভেঙে পড়ল ১০০ বছরের পরিত্যক্ত বাড়ি। বর্ধমান শহরের ৩০ নম্বর ওয়ার্ডের আরপি দাস রোডের ঘটনা। বাড়ির অন্যতম মালিক জানিয়েছেন, গত ১ বছর ধরে এই বাড়িতে কেউ বাড়িতে থাকতেন না। তাঁর দাবি, বাড়িটি ভেঙে ফেলার জন্য পুরসভার দারস্থ হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গলবার পুরসভার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান।

বয়স প্রায় ১০০ বছর। দেওয়ালের আনাচে কানাচে গা বেয়ে গজিয়ে উঠেছিল অশ্বত্থ গাছ। ঘড়ির কাঁটায় তখন ভোর ৬টা। কখনও ইটের চাঁই।কখনও আবার পড়তে দেখা যায় সিমেন্ট-ইটের গুঁড়ো। তারপর বিকট শব্দে একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ির সামনের অংশটা।

লাগাতার বৃষ্টি। জলে টইটুম্বর চতুর্দিক। এরইমধ্যে বর্ধমান শহরের ৩০ নম্বর ওয়ার্ডের আরপি দাস রোডে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি। বছরখানেক আগেও এই বাড়িতে ভাড়া থাকতেন কয়েকজন। তবে দুর্ঘটনা সময় খালিই ছিল বাড়ি ও সংলগ্ন চত্বর। ফলে আহত হননি কেউ। স্থানীয় এক বাসিন্দা বিদ্যুৎ বিকাশ সাঁই বলেছেন,  ওই বাড়ির পাশেই দোকান আমার। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি।

বাড়ির এক অন্যতম মালিকের দাবি, বাড়িটি ভেঙে ফেলার জন্য পুরসভার দারস্থ হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সুজিতচন্দ্র দাস নামে ওই ব্যক্তি বলেছেন, পুরসভাকে জানানো হয়েছিল, তারা বাড়ি ভাঙেনি, মামলা চলছিল।

এ বিষয়ে বর্ধমান পুরসভার উপ প্রশাসক জানিয়েছেন, আগে আইনগত কারণে ব্যবস্থা নেওয়া যায়নি। পুরসভার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গেছেন, বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে।

বাড়িটি নিয়ে মামলা চলছিল। একপ্রকার জোর করেই ভাড়াটেদের তুলে দিয়েছিলেন মালিক। এখন তাঁরা বলছেন, ভাগ্যিস চলে যেতে বলেছিলেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Militant Arrest: হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট পেয়েছিল হামিম, অর্পিতা, দাবি STF-এর
Arjun Singh | পরিবহণমন্ত্রীর সই জাল ! নোয়াপাড়া থানার হাতে গ্রেপ্তার বাবা-ছেলে | BJP News | ABP
Baranagar Accident: সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার
Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget