এক্সপ্লোর

East Burdwan: পূর্ব বর্ধমানে ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র বিলির অভিযোগ, জালিয়াতির পর্দাফাঁস করল প্রশাসন

East Burdwan News: মানবিক প্রকল্পে বিশেষ ভাবে সক্ষমদের প্রতি মাসে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার। কিন্তু ওই প্রকল্পে ভাতা পাওয়ার শর্ত হল ৫০ শতাংশের বেশি শারীরিক প্রতিবন্ধকতা থাকতে হবে।

রানা দাস, পূর্ব বর্ধমান: টাকার বিনিময়ে ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র (disability certificate) বিলির অভিযোগ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় রাজ্য সরকারের মানবিক প্রকল্পে দুর্নীতির পর্দাফাঁস। প্রশাসন সূত্রে খবর, শুধুমাত্র ৫টি ব্লকেই প্রায় সাড়ে চারশো ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র মিলেছে। তাঁদের অনেকে বিশেষ ভাবে সক্ষমদের ভাতাও পাচ্ছেন। চক্রের পিছনে কারা, তদন্ত শুরু করেছে প্রশাসন। 

ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র বিলি

টাকা ফেললেই এবার মিলছে প্রতিবন্ধীর শংসাপত্র। সরকারি ভাতার জন্য শারীরিক প্রতিবন্ধকতার মাপকাঠিও মানা হচ্ছে না। পূর্ব বর্ধমানের কাটোয়ায় জালিয়াতির পর্দাফাঁস করল প্রশাসন। 

কেতুগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও পূর্ণেন্দু সান্যাল বলেন, 'গত যে দুয়ারে সরকার শিবির গেল, এত আবেদন জমা পড়ছিল মানবিক প্রকল্পে ভেরিফিকেশনের প্রয়োজন ছিল। সেইমতো কাটোয়া মহকুমাহাসপাতালে জানাই। যেগুলো ফেক সেগুলোকে রিজেক্ট করা হয়। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।'

মানবিক প্রকল্পে বিশেষ ভাবে সক্ষমদের প্রতি মাসে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার। কিন্তু ওই প্রকল্পে ভাতা পাওয়ার শর্ত হল, ৫০ শতাংশের বেশি শারীরিক প্রতিবন্ধকতা থাকতে হবে। যাঁদের শারীরিক প্রতিবন্ধকতার মাপকাঠি ৫০ শতাংশের কম, অভিযোগ তাঁদের অনেকেই টাকার বিনিময়ে প্রতিবন্ধী শংসাপত্র পেয়ে গিয়েছেন। এমনকী যোগ্যতামান না থাকা সত্ত্বেও মানবিক প্রকল্পে ভাতাও পাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন: North 24 Paraganas: জনবহুল এলাকায় গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক স্বামী

কিছুদিন আগে অ্যানাস্থেটিস্টের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চর্মরোগের (Drmatologists) চিকিৎসা করার অভিযোগ ওঠে। কলকাতায় ফের গ্রেফতার ভুয়ো চিকিৎসক (Fake Doctor) ও তাঁর সহযোগী। ৮ ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবর (Rabindra Sarabar) থানায় অভিযোগ দায়ের করেন এক অ্যানাস্থেটিস্ট।

অভিযোগ, তাঁর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিত্সা করছেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, তদন্তে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গা ছাড়াও ঘাটাল, ঝাড়গ্রাম এমনকি খাস কলকাতায় চেম্বার খুলে চিকিত্সা করছেন ভুয়ো চিকিত্সক। এমনকি ভুয়ো চিকিত্সকের সহযোগীও নিজেকে চিকিত্সক পরিচয় দিতেন বলে অভিযোগ। ভুয়ো চিকিত্সক শুভ নাথ ও তাঁর সহযোগী রাজীব সরকারকে গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। প্রতারণা-সহ ৫টি ধারায় মামলা রুজু হয়েছে। 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget