এক্সপ্লোর

East Burdwan News: ‘বিজেপি নেতা, গো ব্যাক’, কাটোয়ায় গ্রামে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে সুনীল মণ্ডল

East Burdwan Political News:রাজ্যে গত বিধানসভা নির্বাচনের আগে কাটোয়ার বিধায়ককে কটূক্তি করেছেন, , এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়। তাঁকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না বলে জানান বিক্ষোভকারীরা।

রানা দাস, পূর্ব বর্ধমান: পূর্ব  বর্ধমানের (East Burdwan)  কাটোয়ায় (Katwa) গ্রামে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল (MP Sunil Mandal)। মালঞ্চ এলাকায় তাঁর সাংসদ তহবিলে তৈরি সেতু পরিদর্শনে বিক্ষোভের মুখে পড়েন সুনীল মণ্ডল।  তাঁকে বিজেপি নেতা হিসেবে উল্লেখ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রাজ্যে গত বিধানসভা নির্বাচনের আগে কাটোয়ার বিধায়ককে কটূক্তি করেছেন, আজেবাজে মন্তব্য করেছেন, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়। তাঁকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না বলে জানান বিক্ষোভকারীরা। ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে কার্যত সাংসদকে গ্রাম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। 

কাটোয়ার গ্রামে এই বিক্ষোভ সম্পর্কে সুনীল মণ্ডল কোনও দলের বিরুদ্ধে অভিযোগ জানাননি। তিনি বলেছেন, ‘মত্ত অবস্থায় কয়েকজন বিক্ষোভ দেখিয়েছে। পুরো ঘটনা সম্পর্কে তৃণমূলকে জানাব।’ দলের জেলা সভাপতি ও নেতৃত্বকে এ ব্যাপারে তিনি জানাবেন বলে জানিয়েছেন সুনীল মণ্ডল। 
এই বিক্ষোভ প্রসঙ্গে কাটোয়ার তৃণমূল বিধায়ক বলেছেন,  ‘দলের কেউ কিছু করেছে কিনা, খোঁজ নিয়ে দেখব।’

বিক্ষোভকারীরা এই সেতু তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে আর্থিক দুর্নীতির অভিযোগও করেছেন। 

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল মণ্ডল। কিন্তু ভোটের পর বিজেপির সমালোচনায় সরব হন। তিনি বলেছিলেন, ‘যাঁরা তৃণমূল থেকে এসেছে, বিজেপি তাঁদের মানতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। ভেবেছিলাম বিজেপি সাংগঠনিক ভাবে বড় দল। কিন্তু সেরকম ভাবে পাচ্ছি না।’সুনীল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক অক্ষরও মানেননি।শুভেন্দুকে নিয়ে একটা কথাও বলতে চাই না।’  

এরপর সুনীল মণ্ডল দাবি করেছিলেন, "আমি তৃণমূলেই আছি। সেখান থেকে পদত্যাগ করিনি। আমি তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকব। বিজেপিতে কোনও সদস্যপদও নিইনি’। 

উল্লেখ্য, শিশির অধিকারীদের সঙ্গে তাঁর সদস্যপদ বাতিলেরও আর্জি লোকসভার অধ্যক্ষর কাছে জানিয়েছিল। কিন্তু লোকসভায় বিভিন্ন ইস্যুতে তাঁকে তৃণমূল সাংসদদের সঙ্গেই থাকতে দেখা গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget