এক্সপ্লোর

East Burdwan TMC: পুরভোটে তৃণমূলের প্রার্থী নিয়ে বিক্ষোভে পূর্ব বর্ধমানে বচসা, হাতাহাতি, নামল র‌্যাফ

East Burdwan TMC:তৃণমূলের পতাকা হাতে মুখোমুখি দু’পক্ষ। বচসা, হাতহাতি হওয়ার উপক্রম হলে কোনওরকমে সামাল দেয় পুলিশ। পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে নজিরবিহীন বিভ্রান্তি।


কমলকৃষ্ণ দে ও রানা দাস, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার পাঁচটি পুর এলাকায় তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ চরম আকার নিল। প্রার্থী বদলের দাবিতে কাটোয়ায় জেলা সভাপতির অফিস ঘেরাও করলেন তৃণমূল কর্মীরা। বর্ধমান শহরে তৃণমূল প্রার্থী প্রচারে বেরোলে বিক্ষোভ দেখায় দলেরই একাংশ।

তৃণমূলের পতাকা হাতে মুখোমুখি দু’পক্ষ। বচসা, হাতহাতি হওয়ার উপক্রম হলে কোনওরকমে সামাল দেয় পুলিশ। পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে নজিরবিহীন বিভ্রান্তি। তার জেরে বর্ধমান পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মেহেদিবাগানে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। 

প্রার্থী বদলের দাবিতে শনিবার সকালে জিটি রোড অবরোধ করে তৃণমূলের একাংশ। এই সময় ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রচারে এলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। পুলিশ, র্যা ফ নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

বর্ধমান পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী রাজু মিশ্র বলেছেন, এখানে কিছু তোলাবাজ এসে তিন নম্বর ওয়ার্ডের বিরোধিতা করছে। এরা এখানকার বাসিন্দা নন।

অন্যদিকে, ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী বাচ্চু দাস বলেছেন, ৩ নম্বর ওয়ার্ডে যাঁকে প্রার্থী করেছে তিনি বিজেপির খাস লোক। ওরা বিজেপির হয়ে বিধানসভা ভোট করিয়েছে। 

শুধু ৩ নম্বর ওয়ার্ড নয়, ২ ও ২৫ নম্বর ওয়ার্ডেও প্রার্থী বদলের দাবিতে, রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ।

মেমারির ৫ নম্বর ওয়ার্ডে আবার তৃণমূলের প্রার্থীর বিরোধিতায় পড়ে পোস্টার। ৯ নম্বর ওয়ার্ডে টিকিট না পেয়ে, নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি। মেমারি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাপি বন্দ্যোপাধ্যায় বলেছেন, দল আমাকে প্রার্থী করেছে। ও আমার ভাল বন্ধু। সমস্যা মিটে যাবে। আমার হয়ে প্রচারেও নামবে।

অন্যদিকে, ওয়ার্ডের তৃণমূল সভাপতি প্রদীপ পাল বলেছেন, এলাকার মানুষ বহিরাগত প্রার্থী চাইছেন না। আমি নির্দল প্রার্থী হতে চাই। জিতে তৃণমূলের হাত শক্ত করতে চাই। মনোনয়ন দাখিল করার ইচ্ছে আছে।

বর্ধমান, মেমারি, কালনা থেকে দাঁইহাট। প্রার্থী বদলের দাবিতে অনেকে চলে আসেন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অফিসে। পার্টি অফিস দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয়।

রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, আমরা বলেছি দলীয় নেতৃত্বের নির্দেশ, তারা প্রার্থী হিসেবে নাম পাঠিয়েছে। আমাদের মানতে হবে।

তৃণমূলের এই বিক্ষোভ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কালনা-কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেছেন, তৃণমূল নেতাদের মধ্যে টাকা আত্মসাতের লড়াই। বুঝে গেছে আর সুযোগ পাবে না। তা নিয়ে এই গন্ডগোল।

পূর্ব বর্ধমান জেলায় ৬টি পুরসভাতে ২৭ ফেব্রুয়ারি ভোট।গুসকরা বাদে সব পুরসভাতেও তৃণমূলের প্রার্থী নিয়ে তৈরি হল ক্ষোভ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget