এক্সপ্লোর

Mamata Banerjee: 'লাইফ ইনসিওরেন্স উঠিয়ে দেবে, বিমার টাকা পাবেন কিনা সন্দেহ রয়েছে', বাজেটের পর দিনই হুঁশিয়ারি মমতার

Life Insurance Might Be Taken Away: 'লাইফ ইনসিওরেন্স উঠিয়ে দেবে, বিমার টাকা পাবেন কিনা সন্দেহ রয়েছে', কেন্দ্রীয় বাজেটের পর দিনই বিজেপি সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানালের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

পূর্ব বর্ধমান: 'লাইফ ইনসিওরেন্স (LIC Fear) উঠিয়ে দেবে, বিমার টাকা পাবেন কিনা সন্দেহ রয়েছে', কেন্দ্রীয় বাজেটের (union budget 2023) পর দিনই বিজেপি সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানালের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (west bengal cm mamata banerjee) মমতা বন্দ্যোপাধ্য়ায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বর্ধমান থেকে এমনই বার্তা তৃণমূলনেত্রীর।

কী বললেন মুখ্যমন্ত্রী?
গত কাল আর্থিক বাজেট পেশের পর থেকে তুমুল হইচই দেশের নানা প্রান্তে। আদানি গোষ্ঠীর এফপিও বন্ধ হওয়া ঘিরে এদিনই সংসদে প্রতিবাদ দেখান বিরোধীরা। দুপুর ২টো পর্যন্ত দুই কক্ষেই অধিবেশন মুলতুবি রাখা হয়। এর মধ্য়ে বর্ধমানের সভা থেকে মুখ্য়মন্ত্রীর আক্রমণ, 'এলআইসি, ব্যাঙ্কের টাকা নিয়ে পার্টির কয়েকজনকে সুবিধা দিচ্ছে। লাইফ ইনসিওরেন্স উঠিয়ে দেবে, বিমার টাকা পাবেন কিনা সন্দেহ রয়েছে।' সংসদের অধিবেশনেও কার্যত একসুর শোনা গিয়েছে কংগ্রেস-সহ বাকি বিরোধী দলগুলির কথায়। তৃণমূলনেত্রী অবশ্য শুধু এতেই থামেননি। তাঁর অভিযোগ, 'কেন্দ্রের নতুন আয়কর কাঠামোয় শুধুই জাগলারি রয়েছে। ...২ লক্ষ টাকা বাড়িয়ে আড়াই লক্ষ টাকা কেটে নেবে'। সঙ্গে আরও মত, 'বেকারদের জন্য কিছু নেই কেন্দ্রের বাজেটে।' 

আর কী?
গত কাল বাজেটের পর যে শেয়ার বাজারে ধস নেমেছিল, এদিন সে কথা মনে করাতেও ভোলেননি তৃণমূলনেত্রী। বলেন, 'গত কাল তো সরকারটিই পড়ে যাচ্ছিল। ধস আটকাতে কাউকে বলা হয়েছে ২০ হাজার কোটি টাকা দিন। কাউকে বলা হয়েছে ১০ হাজার কোটি টাকা দিন। ৬-৮ জনকে ফোন করে শেয়ার কেনার নির্দেশ দেওয়া হয়েছে।' বস্তুত, এদিন সংসদের বাইরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও জানান, যে ভাবে আদানি গোষ্ঠীর এফপিও বন্ধ হয়েছে তার তদন্ত চান তাঁরা।

সংসদে হইচই...
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, 'হয় যৌথ সংসদীয় কমিটি বানিয়ে গোটা বিষয়টির তদন্ত করা হোক, নয়তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিটি বানিয়ে তদন্ত করুন। শুধু তাই নয়। প্রত্যেক দিনের রিপোর্ট পেশ করতে হবে।' সমাজবাদী পার্টির তরফেও বিষয়টিকে সমর্থন করে জানানো হয়, দেশের বাসিন্দাদের মধ্য়ে যাঁরা ব্যাঙ্ক বা এলআইসিতে টাকা রেখেছেন, তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এমনকি স্টেট অফ ইন্ডিয়ার মতো প্রতিষ্ঠানও টাকা তুলতে আসা গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ সমাজবাদী পার্টির। তাদের দাবি, এসবিআইয়ের এসব ক্ষেত্রে যুক্তি, পরে আসতে বলে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। বিরোধীদের প্রশ্ন, এখনও পর্যন্ত লোকে ব্যাঙ্ককেই টাকা রাখার ব্যাপারে সবচেয়ে নিরাপদ বলে মনে করত। কিন্তু এর পর কী হবে? তাই গোটা বিষয়টির তদন্তের দাবিতে সরব হয়েছেন তাঁরা। খাড়্গে-সহ বাকি দলের নেতাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তৃণমূল সাংসদ শান্তনু সেনকেও। 

আরও পড়ুন:‘শেয়ার বাজারের ধসে পড়ে যাচ্ছিল সরকার, শেষ মুহূর্তে টাকা চেয়ে ফোন’, কোন দিকে ইঙ্গিত মমতার!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget