এক্সপ্লোর

MangalKot : তৃণমূল নেতাকে খুনের পর চেন্নাইয়ে গা ঢাকা দিয়েছিল সুপারি কিলার, গ্রেফতার করল সিআইডি

সুরজের সন্ধান পেতে গত পাঁচদিন ধরে রাজমিস্ত্রির বেশে ঘুরছিলেন সিআইডি অফিসাররা। অবশেষে সোমবার ওই সুপারি কিলারকে পাকড়াও করা হয়।

রানা দাস, পূর্ব বর্ধমান: মঙ্গলকোটের তৃণমূল অঞ্চল সভাপতি খুনে চেন্নাই থেকে সুপারি কিলারকে গ্রেফতার করল সিআইডি। এ বছরের ১২ জুলাই খুন হন মঙ্গলকোটের তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস। সিআইডি সূত্রে খবর, খুনের পর চেন্নাইয়ে গা ঢাকা দিয়েছিল সুপারি কিলার মহম্মদ সুরজ। সেখানে রাজমিস্ত্রির কাজ করছিল সে। সুরজের সন্ধান পেতে গত পাঁচদিন ধরে রাজমিস্ত্রির বেশে ঘুরছিলেন সিআইডি অফিসাররা। অবশেষে সোমবার ওই সুপারি কিলারকে পাকড়াও করা হয়। সিআইডি সূত্রে খবর, তৃণমূল নেতাকে খুনের জন্য তাকে ৭ লক্ষ টাকা সুপারি দেওয়া হয় বলে জেরায় ধৃত জানিয়েছে। ধৃতকে চেন্নাই থেকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে এনে কাল কাটোয়া মহকুমা আদালতে তোলা হবে। এই নিয়ে মঙ্গলকোটের তৃণমূল অঞ্চল সভাপতি খুনে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। 

জুলাই মাসে আততায়ীদের বুলেট প্রাণ কাড়ে তৃণমূলের লাকুড়িয়া অঞ্চল সভাপতি অসীম দাসের। ভর সন্ধেয় মঙ্গলকোটের কাশেমনগরে দলীয় কর্মসূচি সেরে, বাইকে  বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা। রাস্তায় ওঁত পেতে ছিল আততায়ীরা। স্থানীয় সূত্রে পুলিশ জানতে পারে, সিওর বাজারের কাছে পৌঁছতেই, অসীম দাসকে দাদা বলে ডেকে ওঠে এক বাইক আরোহী দুষ্কৃতী। তৃণমূল নেতা বাইক থামাতেই, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় আততায়ী!
দাদা বলে কে ডাকল? পরিচিত কেউ? খুনের নেপথ্যে কার ষড়যন্ত্র? রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত শত্রুতা? কী কারণে এভাবে প্রকাশ্যে খুন হলেন তৃণমূলের দাপুটে নেতা? এই প্রশ্নগুলির উত্তর খোঁজা শুরু করে পুলিশ।বুকে গুলি লাগে তৃণমূল নেতা অসীম। রক্তাক্ত অবস্থায় তাঁকে মঙ্গলকোট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

গত লোকসভা ভোটে মঙ্গলকোটের লাকুড়িয়া অঞ্চলে লিড পায় বিজেপি। এরপর লাকুড়িয়ার দায়িত্বে বসানো হয় অসীম দাসকে। তাঁর নেতৃত্বে গত বিধানসভা ভোটে লাকুড়িয়ায় বিজেপিকে টেক্কা দেয় তৃণমূল। তৃণমূল অভিযোগ করে, ভোটে হারের জেরে অসীম দাসকে টার্গেট করে বিজেপি। বিজেপি পাল্টা দাবি করে, বালির বখরা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন তৃণমূল নেতা। এইসব নিয়ে রাজনৈতিক বিবাদ চরমে ওঠে। 

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget