এক্সপ্লোর

Purba Bardhhaman: তার ছিঁড়ে মর্মান্তিক পরিণতি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দম্পতির

Electrocuted Death: এদিন দুপুর নাগাদ স্বামী-স্ত্রী দুজনেই জমিতে কাজ করছিলেন। সেই মাঠের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার বজ্রাপাতের কারণে ছিঁড়ে যায়। সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয় দম্পতি।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ছিঁড়ে গিয়েছিল বিদ্যুৎবাহী তার। আর তাতেই বিপত্তি। সেই তারের সংস্পর্শে এসেই মৃত্যু হল দম্পতির (Couple Death)। ঘটনা পূর্ব বর্ধমানের  (East Burdwan) গলসী ২ নং ব্লকের ভুঁড়ি অঞ্চলের ভেঁপুরের। মৃত দম্পতির নাম বিষ্টুপদ বাগদী(৩৮) ও মমতা বাগদী (৩৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ স্বামী-স্ত্রী দুজনেই জমিতে কাজ করছিলেন। সেই মাঠের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার বজ্রাপাতের কারণে ছিঁড়ে যায়। সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট (Electrocuted Death) হয় দম্পতি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। 

বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু বাঁকুড়ায়: এক ব্যক্তির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার বিষ্ণুপুরে। জমিতে বেআইনি ভাবে লাগানো তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যুর পর প্রমাণ লোপাটে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয় জমির মালিক ও তাঁর এক আত্মীয়কে। স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপুরের ভিমারডাঙার বাসিন্দা অলোক ঘোষ প্রতিদিনের মতো শুক্রবার সকালে নিজের জমির ফসল দেখতে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ না ফিরলে খোঁজাখুঁজি করতে গিয়ে সংলগ্ন এলাকার ভেজা মাটিতে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার চিহ্ন দেখা যায়। এরপরই নজরে আসে অলোকের জুতো ও ব্যাগ। সেই সন্দেহজনক দাগ অনুসরণ করে এগোতেই জঙ্গলের মধ্যে মাটিতে পুঁতে রাখা মৃতদেহ উদ্ধার হয়। জমিতে বেআইনিভাবে লাগানো তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ ওঠে। প্রমাণ লোপাটে মৃতদেহ পুঁতে রাখার অভিযোগ ওঠে সেই জমির মালিকের বিরুদ্ধে। ঘটনায় জড়িত সন্দেহে গতকালই গ্রেফতার করা হয়েছে জমির মালিক সাকির আলি খান ও তাঁর কাকা সিরাজউদ্দিন খানকে। 

রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরেই সপ্তাহান্তে, এবং আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে, রবিবার, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ঝাড়গ্রামের কিছু অংশেভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী সোমবার, সপ্তাহের প্রথম দিন, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।এই জেলাগুলিতে জারি কমলা সতর্কতা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়ার কিছু অংশে। আর মঙ্গলবার ভারী বৃষ্টি হত পারে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়ায়। 

আরও পড়ুন: Malda Crime News : কুপিয়ে খুন করা হয়েছিল বৃদ্ধকে, মালদার ঘটনার তদন্ত শুরু সিআইডি-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget