এক্সপ্লোর

Panchayat Vote 2023 : মনোনয়নে বাধা, বিজেপি প্রার্থী ও নেতা-কর্মীদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ কাটোয়ায়

BJP News : প্রতিবাদে কাটোয়া-কালনা রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা

রাণা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান) : পূর্ব বর্ধমানের (Purba Burdwan) কাটোয়ায় (Katwa) বিজেপিকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী ও নেতা-কর্মীদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। কাঁদতে কাঁদতে বিজেপি-প্রার্থী ও নেতারা মনোননয়ন জমা না দিয়েই ফিরে আসেন বলে দাবি। বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে কাটোয়া-পূর্বস্থলী রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। পুলিশ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে হুঁশিয়ারি বিজেপির।

কাটোয়া-পূর্বস্থলী রাজ্য সড়কে অবরোধে বসে পড়েন বিজেপির নেতা-কর্মীরা। রাস্তায় বসে পড়েন দলের জেলা সম্পাদিকা সীমা ভট্টাচার্য। অবরোধের জেরে পেছন দিকে আটকে পড়ে একাধিক লরি।

সীমা ভট্টাচার্য বলেন, "আমরা যখন আজ নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম, তখন আমাদের বলা হয়, ২০১৮ সালে যেটা হয়েছে, ঠিক সেটাই হবে। লজ্জা করে না। নমিনেশন করতে এসেছেন। এটা তৃণমূলের হার্মাদবাহিনী বলে। প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। যেতে তো দিলই না। আমরা অবরোধ করছি এই দাবিতে যে, থানা থেকে এসে বিষয়টির সমাধান করে নিয়ে যাক। আমাদের বলুক, নমিনেশন করতে দেবে। তাহলেই আমরা এখান থেকে সরে যাব।"

মনোনয়ন ঘিরে পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবনিতেও উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও সিপিএম কর্মীদের সংঘর্ষ বাধে। বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসার সময় দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল ও সিপিএম। পরে অবশ্য পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ ও একগুচ্ছ দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপি। বঙ্গ বিজেপির দাবি, বিরোধীদের কোনও রকম আলোচনা ছাড়াই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হয়েছে। সেই কারণে মনোনয়ন পত্র না এসে পৌঁছনোয় তা জমা দিতে পারছেন না প্রার্থীরা। মনোনয়ন কেন্দ্রে গিয়েও হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাঁদের। এছাড়া, ডোমকলে কংগ্রেস কর্মী খুন হওয়ায় বিরোধী শিবিরে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

রাজ্যপালের কাছে বিজেপির দাবি, সিভিক ভলান্টিয়ার- সহ কোনও অস্থায়ী কর্মীকে ভোট প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনী ব্য়বহার করা হোক। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যায় সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির প্রতিনিধিদল। বিজেপি রাজ্য সভাপতির দাবি, শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে রাজ্য নির্বাচন কমিশনার ও প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget