এক্সপ্লোর

শিশুদের জ্বর ও শ্বাসকষ্ট ব্যাপক আকার নিয়েছে পূর্ব বর্ধমানে, তৎপর প্রশাসন

প্রথমে নাকে জল ঝরা, সর্দি, কাশি ও জ্বর আসছে, তারপরই শুরু হচ্ছে শ্বাসকষ্ট উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবকদের।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: জেলায় জেলায় উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের শ্বাসকষ্ট ও জ্বর। পূর্ব বর্ধমান জেলায় শিশুদের জ্বর ও শ্বাসকষ্ট ব্যাপক আকার নিয়েছে। এই মুহুর্তে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ১৪০টি শিশু। হাসপাতাল সূত্রে খবর, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বর্ধমান মেডিক্যাললে প্রতিদিনই প্রায় ৩০-৪০জন করে শিশু ভর্তি হচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, বড়দের থেকে এই ভাইরাল ফিবারে আক্রান্ত হচ্ছে শিশুরা। বড়দের মুখে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

পরিস্থিতি সামাল দিতে গতকালই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বাড়ানো হয়েছে ২০ টি বেড। আগে শিশু বিভাগে ছিল ১২০ টি বেড। বর্তমানে শিশু বিভাগে ১৪০ টি বেড করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হচ্ছে আরও ২০ টি বেড। যা দু তিনদিনের মধ্যেই চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে।

প্রথমে নাকে জল ঝরা, সর্দি, কাশি ও জ্বর আসছে, তারপরই শুরু হচ্ছে শ্বাসকষ্ট উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবকদের। বেশীর ভাগ ক্ষেত্রেই ১ বছরের কম বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে। এমনকি কোভিড টেস্ট করলে নেগেটিভ হচ্ছে। বর্তমানে ১৪০ টি শিশু ভর্তি আছে।

পরিস্থিতি সামাল দিতে তৈরি রাখা আছে পেড্রিয়াটিক আইসিসিইউ, ইনসেনটিভ কেয়ার ইউনিট। চিকিৎসকরা জানাচ্ছেন, কোনার কারণে বেড়েছে সচেতনতা। কাজেই অল্প সমস্যা দেখা দিলেই শিশুদের নিয়ে তড়িঘড়ি হাসপাতালে আসছেন অভিভাবকরা। ফলে, চিকিৎসা করতে সুবিধে হচ্ছে বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। যদিও, হাসপাতালের চাপ বেড়েছে বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে দু-সপ্তাহ আগেও গড়ে ১৫জন করে শিশু ভর্তি হচ্ছিল। বর্তমানে শিশু ভর্তির সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। এমনকি আউটডোরেও একই সমস্যা নিয়ে গড়ে ১০০টি শিশু আসছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, গড়ে ৩০-৪০ জন করে ভর্তি হলেও, ৩০-৪০ টি শিশু প্রতিদিনই সুস্থ হয়ে ফিরছে। আশার বিষয়, বেশিরভাগ ক্ষেত্রেই তিন চারদিনের মধ্যেই সুস্থ হয়ে যাচ্ছে তারা। চিকিৎসকরা জানিয়েছে ঋতু পরিবর্তনের জন্য প্রতি বছরই হয়। তবে এ বছর একটু বেশিই বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget