এক্সপ্লোর

Burdwan News: জানালার রড কেটে সোজা ক্যাশবাক্সে হাত, বর্ধমানে মিষ্টির দোকানে গচ্ছিত টাকা হল সাফ !

Theft at Sweet Shop: ক্যাশ বাক্সে থাকা ৫০-৬০ হাজার টাকা নিয়ে দুষ্কৃতী পালায় বলে দাবি দোকান মালিকের...

কমলকৃষ্ণ দে, বর্ধমান : গতকাল সামনে এসেছিল মালদায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। আর এবার চুরির ঘটনায় শোরগোল পড়ল বর্ধমানে। জানালার রড কেটে মিষ্টির দোকানে চুরির ঘটনা ধরা পড়ল সিসি টিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের কলেজ মোড় এলাকায়। সিসি ক্যামেরায় বন্দি ছবিতে দেখা গেছে, গভীর রাতে জানালার রড কেটে এক ব্যাক্তি দোকানের ভেতরে ঢুকছে। জানালার রড এমনভাবে কাটা হয় যাতে একজন মানুষই কোনও ক্রমে ঢুকতে পারে। সেখান দিয়ে কোনও রকমে ঢুকে সোজা ক্যাশবাক্সের কাছে দুষ্কৃতী। এরপর ক্যাশ বাক্স খুলে টাকা-পয়সা নিয়ে জানালা দিয়ে বেরিয়ে যাচ্ছে।

দোকানের মালিক সুব্রত রক্ষিত জানান, রবিবার সকালে দোকান খুলতে এসে নজরে পড়ে এই ঘটনা। শনিবার রাত ১টা নাগাদ এক দুষ্কৃতী দোকানের পাশের জানালার রড কেটে ভেতরে ঢোকে। ক্যাশ বাক্সে থাকা ৫০-৬০ হাজার টাকা নিয়ে সে পালিয়ে যায় বলে তাঁর দাবি। তিনি আরও জানান, মহাজন ও ছানাওয়ালাদের দেওয়ার জন্য ওই টাকা রাখা ছিল। যে লোহার রড কাটার ব্লেড দিয়ে জানালা কাটা হয়েছিল, সেটিও ফেলে রেখে যায় দুষ্কৃতী । 

গোটা ঘটনাটি দোকানের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়েছে। দোকানের মালিক বর্ধমান থানায় লিখিত অভিযোগ করেছেন।এনিয়ে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

মালদায় ডাকাতি-

এদিকে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ডাকাতির ঘটনা ঘটেছে। ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। প্রাথমিক শিক্ষক ও তাঁর স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুঠ করেছে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ উঠেছে। ঘটনা ঘিরে এলাকায় শোরগোল পড়ে গেছে। এনিয়ে তদন্তে নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

বাড়ির জানালার গ্রিল কেটে ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর সরাসরি শোওয়ার ঘরে ঢুকে পেশায় প্রাথমিক শিক্ষক আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করা হয়। মারধর করা হয় প্রাথমিক শিক্ষককে। পুলিশ সূত্রে খবর, ৮ থেকে ১০ জনের একটি দুষ্কৃতী দল হানা দিয়েছিল ওই বাড়িতে । দুষ্কৃতীরা চার ভরি সোনা, সাড়ে তিন লক্ষ টাকা নগদ-সহ অনেক কিছু লুঠ করেছে বলে দাবি করা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget