এক্সপ্লোর

Purba Bardhaman: বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির ছাত্র, এলাকায় শোকের ছায়া

Purba Bardhaman News: পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জলে তলিয়ে গেল এক দ্বাদশ শ্রেণির ছাত্র (student)। এবারেও ঘটনাস্থল দামোদর (Damodar)। ঠিক কী ঘটেছিল?

নদীর জলে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির ছাত্র

বন্ধুদের সঙ্গে দামোদরের চড়ে ঘুরতে গিয়েছিল ১৭ বছরের সৌরশুভ্র। কিন্তু সেখানেই মর্মান্তিক অঘটন। নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু (death by drowning) হল দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের। মৃতের নাম সৌরশুভ্র সাঁই। তার বাড়ি বর্ধমান শহরের কালনাগেট জামতলা এলাকায়। খণ্ডঘোষের গৈতানপুর এলাকার ঘটনা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার কয়েকজন বন্ধুর সঙ্গে গৈতানপুরে দামোদরের চড়ে ঘুরতে যায় সৌরশুভ্র সাঁই। স্নান করতে নামে বাকি বন্ধুদের সঙ্গে। কিন্তু স্নান সেরে অন্যান্য বন্ধুরা পাড়ে উঠে এলেও তলিয়ে যায় সৌরশুভ্র। এরপরই তার খোঁজে তল্লাশিতে নামে জেলা বিপর্যয় ব্যবস্থাপন দফতর, সিভিল ডিফেন্স, খণ্ডঘোষ থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। সেইদিন খোঁজ করে মেলেনি দেহ। শনিবার তার দেহ উদ্ধার হয়।

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

আরও পড়ুন: Post Poll Violence Case: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই-জালে ৩, বীরভূম জুড়ে তল্লাশির পর গ্রেফতারি

অন্যদিকে, দিন কয়েক আগে দ্বারকেশ্বর নদে (Dwarkeswar River) স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ হন এক মহিলা। ফের দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল এক মহিলা (Lady)। ঘটনা বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের কেঞ্জাকুড়া সঞ্জীবনী ঘাটের।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, স্থানীয় কেঞ্জাকুড়া গ্রামের বছর ৩৯ -র সীমা দত্ত নামে এক মহিলা স্নান করতে গিয়েছিলেন দ্বারকেশ্বর নদের ওই ঘাটে। এরপরে দ্বারকেশ্বর নদের স্রোতে তলিয়ে যান তিনি। তারপর থেকে তাঁর আজ খোঁজ পাওয়া যায়নি। সকাল ৮ টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উদ্ধারকার্যে নামে স্থানীয় মানুষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিভিল ডিফেন্স ও বাঁকুড়া সদর থানার পুলিশ। নিখোঁজ মহিলার খোঁজে নদী বক্ষে চলছে জোরদার তল্লাশি। প্রসঙ্গত, দ্বারকেশ্বর নদের জলের তোড়ে এবার ভেঙে পড়ে বাঁকুড়ার ভাদুল সুরপানগর কজওয়ে। ওই কাজওয়ের ওপর দিয়ে নদের জল বইতে শুরু করে। পরদিন সকালে কজওয়ের একাংশ ভেঙে পড়ায় ওই সেতু দিয়ে ভাদুল সুরপানগর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget