এক্সপ্লোর

East Burdwan News: শৌচাগারে টাকা উদ্ধারের চেষ্টায় ভিন রাজ্যে মৃত্যু ২ পরিযায়ী শ্রমিকের

Migrant Workers of East Burdwan Die: শৌচাগারে পড়ে গিয়েছিল প্রায় ১৫ হাজার টাকা। উদ্ধার করতে নেমে সেপটিক চেম্বারে তলিয়ে মৃত্যু বাংলার ২ পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে কেরলে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের ভিন রাজ্যে মর্মান্তিক মৃত্যু (Tragic Death)বাংলার ২ পরিযায়ী শ্রমিকের (Migrant Workers)। 
শৌচাগারের চেম্বারে পড়ে গিয়েই মারা যান দুজন, জানাচ্ছে কেরল (Kerala) প্রশাসন। কিন্তু এমন ঘটনা ঘটল কী ভাবে? নেপথ্যে যে কারণ উঠে এসেছে তা শুনে কার্যত শোক প্রকাশের শক্তিটুকুও হারিয়েছে আলমাস শেখ ও আশরাফুল শেখের পরিবার। 

ফিরে দেখা...

আলমাস ও আশরাফুল দুই ভাই। আদতে পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ারের বাসিন্দা দুজন মাসতিনেক আগে কাজের সূত্রে কেরলের মালাপ্পুরম জেলার তিরুরে গিয়েছিলেন, জানিয়েছে পরিবার। সঙ্গে ছিলেন ইব্রাহিম শেখ নামে আরও এক জন। তিন জনই পেশায় নির্মাণ শ্রমিক। 

কী হয়েছিল?

মৃতদের পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় তাঁদের ফোন করে দুর্ঘটনার কথা জানান আলমাস-আশরাফুলের সঙ্গীরা। বলেন, ইব্রাহিমের পকেটে থাকা প্রায় পনেরো হাজার টাকা কোনও কারণে শৌচাগারের সেপটিক চেম্বারে পড়ে গিয়েছিল। সেই টাকা উদ্ধার করতে গিয়েছিলেন আলমাস ও আশরাফুল। আর উঠতে পারেননি। তলিয়ে যান সেখানেই। গোটা ঘটনায় শোকস্তব্ধ আলমাস-আশরাফুলের পাড়া-পড়শিরা।
ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নতুন নয়। গত এপ্রিলে বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান  মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রদীপ ডাঙা বেলতলা পাড়া এলাকার বাসিন্দা কবিরুল শেখ। বছর কুড়ির ওই শ্রমিক কাজের একটি নির্মীয়মাণ বাড়ির পাইপ লাইনে কাজ করছিলেন। সেই সময়ই কোনওভাবে বিদ্যুতের তারের উপর পড়ে যান। তাঁর হাতে ছিল লোহার পাইপও। তরুণের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল সে সময়েও।

পরিবার জানিয়েছ, ভাতারের আলমাস ও আশরাফুলের বয়সও তিরিশের আশপাশে। অর্থাৎ একের পর এক তরতাজা প্রাণের মৃত্যু চলছে। কিন্তু কেন? সামান্য বেশি উপার্জনের জন্য কেন এই ভাবে অকালে চলে যেতে হচ্ছে তাঁদের?রাজ্যে কি তবে যথেষ্ট কাজের সুযোগ নেই? দুই ভাইয়ের মৃত্যুতে ফের প্রাসঙ্গিক প্রশ্নটি।

আরও পড়ুন:মোমের মূর্তিতে 'ফিরলেন' বাবা, বাঁধভাঙা আবেগ কনের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget