এক্সপ্লোর

Telangana News: মোমের মূর্তিতে 'ফিরলেন' বাবা, বাঁধভাঙা আবেগ কনের

Wax Statue of Late Father In Telangana: বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগের মুহূর্তে কনের বেশে থাকা মেয়েটি হয়তো এটা ভাবেনি। পৃথিবী ছেড়ে চলে যাওয়া বাবাকে 'ফিরে' আসতে দেখে তাঁর দুচোখে শুধু জল তখন।

ওয়ারাঙ্গল: এভাবেও ফিরে আসা যায়? হয়তো আপনি বলবেন, এতো ফিরে আসা নয়। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগের মুহূর্তে কনের(bride) বেশে থাকা মেয়েটি কি অত কিছু ভেবেছিল? তাঁর দু'চোখে শুধু জল। দুঃখের আবার আনন্দেরও (emotional)। বাবা (father) অনেক আগে ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু বিয়ের(marriage) সময়ে এভাবে ফিরে আসবেন? মোমের মূর্তিতে (wax statue) 'জীবন্ত' হয়ে?

এ কেমন রহস্য?

ভাবছেন এ আবার কী রকম ধাঁধা? যিনি চলে গিয়েছেন, তিনি ফিরে এলেন? মোমের মূর্তি হয়ে? সোনার পাথরবাটি নাকি? কিছুটা সেরকমই। আসলে বোনের বিয়ে উপলক্ষে প্রয়াত বাবার একটি মোমের মূর্তি গড়ে এনেছিলেন দাদা। বিয়ের পিঁড়িতে বসার আগে সেই মূর্তি দেখে বিহ্বল হয়ে পড়েন কনে। দু'চোখে জলের ধারা। পাশে দাঁড়িয়ে মা। তিনিও জল মুছছেন। আত্মীয়-স্বজনও বিহ্বল। সকলেই জানেন, এ পৃথিবী থেকে যাঁরা চলে যান রক্তমাংসে তাঁদের পক্ষে ফেরা সম্ভব নয়। কিন্তু বোনের বিশেষ দিনে বাবার অনুপস্থিতির কষ্ট কমাতে চেয়েছিলেন দাদা আবিলা অবুলা ফানি। তাই মোমের মূর্তি। 
সূত্রের খবর, অতিমারীর প্রকোপ যখন তুঙ্গে তখন করোনা-সংক্রমণের জেরে মৃত্যু হয় অবুলা সুব্রহ্মণ্যমের। অক্সিজেনের মাত্রা এতই কমে গিয়েছিল যে আর ফেরানো যায়নি তাঁকে। ছেলে সে সময় আমেরিকায়।

 

 

 

 

'ফিরে' আসা যায়...

ফিরে আসার পর অনেক কিছুই বদলে যায়। তবে বোনের বিয়েতে বাবাকে কোনও না কোনও ভাবে ফিরিয়ে আনতে চেয়েছিলেন আবিলা। সেই ভাবনা থেকেই মোমের মূর্তি। একঝলক দেখলে মনে হবে, বাবা-ই বসে রয়েছেন। এক বছরেরও বেশি সময় লেগেছে মূর্তি গড়তে।
বিয়ের লগনে সেই মূর্তিকেই জড়িয়ে ধরলেন কনে। পরম স্নেহে বাবার গালে আদর করলেন। গোটা পর্বের ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল সেটি। সঙ্গে আলোচনা-সমালোচনা। কাজটা কি ঠিক করলেন আবিলা?
তর্ক চলতে পারে। কিন্তু আবেগের প্রতিটা কণা ষোলো আনা খাঁটি, সেটা মানছেন সকলেই।

আরও পড়ুন:সন্তান-হত্যার 'অপরাধে' যাবজ্জীবন, মুক্তি দিল কর্নাটক হাইকোর্ট

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget