এক্সপ্লোর

বর্ধমানে পরিত্যক্ত রাইসমিল থেকে উদ্ধার বোমা ভর্তি জার

গতকাল বিকেলে এক যুবক জঙ্গলে মধু সংগ্রহ করতে যায়। তখনই তাঁর নজরে আসে জারটি।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: স্বাধীনতা দিবসের প্রাক্কালে উদ্ধার বোমা। বর্ধমানের বালিঘাট এলাকার ঘটনা। শুক্রবার পরিত্যক্ত একটি রাইসমিল থেকে একটি প্লাস্টিকের জার মিলেছে। সেই জার থেকেই উদ্ধার হয়েছে বোমা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির বোম ডিসপোসাল স্কোয়াড। রাইসমিলের ভিতরে একটি চৌবাচ্চার মধ্যে থেকে জারটি উদ্ধার করা হয়েছে।

খাগড়াগড় থেকে মেরেকেটে ২ কিমি দূরেই বালিঘাট। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই রাইসমিলটি বন্ধ অবস্থায় পড়ে ছিল। এদিকে লোকজন না আসায় আগাছায় ভরে গিয়েছিল জায়গাটি। গতকাল বিকেলে এক যুবক জঙ্গলে মধু সংগ্রহ করতে যায়। তখনই তাঁর নজরে আসে জারটি। জঙ্গল থেকে বেরিয়ে স্থানীয়দের জানালে, স্থানীয়রাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। বম্ব ডিসপোসাল স্কোয়াডকেও খবর দেওয়া হয়। 

প্রাথমিকভাবে স্থানীয়রাও অনুমান করেছিলেন, আর তাতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। বোমা উদ্ধারের খবরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এরপর পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের অনুমানই সঠিক। জারের ভিতরে বোমা রাখা রয়েছে বলেই জানিয়েছে ডিসপোসাল স্কোয়াড। বোমাগুলি উদ্ধার করে ডিসপোস করবে বম্ব ডিসপোসাল স্কোয়াড। কী কারণে এবং কারা এই কাজ করে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পেছনে কোনও নাশকতার ছক রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আগে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছু জায়গায় চলছে নজরদারি। গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ডিআরএম। মাঝে আর একটা দিন। এর পরই ৭৫তম স্বাধীনতা দিবস। ইতিমধ্যেই রাজ্যে জঙ্গি সন্দেহে পাকড়াও একাধিক ব্যক্তি। তাই স্বাধীনতা দিবসের দিন  সমস্তরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই কোমর বাঁধছে প্রশাসন। উত্তর-পূর্ব ভারতের প্রবেশ দ্বার শিলিগুড়ি। আর বাগডোগরা বিমানবন্দর ও নিউ জলপাইগুড়ি স্টেশন গুরুত্বপূর্ণ প্রবেশ পথ হওয়ার কারণে কড়া নজরদারি চলছে সেখানে। 

এ দিন নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে যাত্রীদের ব্যাগ ও স্টেশন সংলগ্ন অঞ্চলের আশপাশের নিরাপত্তা খতিয়ে দেখেন ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী। স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। এ দিন স্নিপার ডগ নিয়ে গোটা স্টেশন ও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিতে তল্লাশি চালানো হয়।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের দিন নিরাপত্তার স্বার্থে কড়া নজরদারি চলছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও। আজ সীমান্ত লাগোয়া বালুরঘাট শহরে চকভৃগু এলাকায় রেল স্টেশনে আরপিএফ জিআরপিএফ এবং বম্ব স্কোয়াডের কর্মীরা বালুরঘাট স্টেশনে নাকা চেকিং চালায়। এ ছাড়াও ট্রেনেও চেকিং করে বম্ব স্কোয়াডের কর্মীরা।

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget