এক্সপ্লোর

গলসিতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ দলীয় নেতার অনুগামীদের বিরুদ্ধে

গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়েছে। 

পূর্ব বর্ধমান: গলসিতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলীয় নেতার অনুগামীদের বিরুদ্ধে। দলের জেলা সহ সভাপতি জাকির হোসেনের অনুগামীরাই হামলা চালিয়েছে দাবি আক্রান্ত তৃণমূল কর্মীর। অভিযোগ, গতকাল চায়ের দোকানে বসে থাকা ওই তৃণমূল কর্মীকে লাঠি, রড দিয়ে মেরে পা ভেঙে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, গলসি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের সঙ্গে দলের জেলা সহ সভাপতি জাকির হোসেনের বিবাদের জেরেই হামলার ঘটনা ঘটে। গোষ্ঠীদ্বন্দ্বের স্পষ্ট ইঙ্গিত মিলেছে ব্লক সভাপতির কথায়। ঘটনায় রাজনীতি-যোগ অস্বীকার করেছেন জেলা সহ সভাপতি। টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে শাসক-কোন্দল, কটাক্ষ বিজেপির। গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। 

উল্লেখ্য, ১০০ দিনের টাকা আত্মসাৎ, ঘনিষ্ঠকে টেন্ডার পাইয়ে দেওয়া, পানীয় জলের সংযোগ দেওয়ার নামে টাকা আদায়-সহ একাধিক আর্থিক দুর্নীতিতে জড়িত দলেরই দুই পঞ্চায়েত প্রধান। তাঁদের বিরুদ্ধে তদন্ত চেয়ে জেলাশাসককে চিঠি দিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়।

বিধায়কের অভিযোগের আঙুল পূর্বস্থলীর দোগাছিয়া ও জাহাননগর পঞ্চায়েতের দুই তৃণমূল প্রধানের বিরুদ্ধে। অভিযুক্ত দুই প্রধানই আর্থিক দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। দলের বিধায়কই তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা বলছেন, এই ইস্যুতে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। দলে আলোচনা করলেই ভাল হত, দলীয় কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তি ঢাকতে সাফাই তৃণমূল নেতৃত্বের। বিধায়কের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক। 

অন্যদিককে, মালদার বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। অভিযোগ বন্যা পরিস্থিতি নিয়ে উদাসীন জেলা প্রশাসন। রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি এলাকায় দুর্গতদের ত্রাণ বিলিতে প্রশাসন উদাসীন, অভিযোগ বিধায়কের। নিজের পিঠ বাঁচাতে প্রশাসনের ঘাড়ে দায় চাপাচ্ছেন বিধায়ক, কটাক্ষ বিজেপির।

তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।শাসকদলের বিধায়কের অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি জেলাশাসক। অন্যদিকে, গঙ্গা ও ফুলহারের জল বাড়ায় রতুয়া ১ নম্বর ব্লকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। 

আরও পড়ুন: North Dinajpur: ফের পঞ্চায়েতের দখল নিল তৃণমূল, উচ্ছ্বাস আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতে

আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূল বিধায়কের, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল

 

সেরা শিরোনাম

TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget