এক্সপ্লোর

North Dinajpur: ফের পঞ্চায়েতের দখল নিল তৃণমূল, উচ্ছ্বাস আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতে

করণদীঘি ব্লকের আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের দখল তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজরপুর জেলার ঘটনা।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: করণদীঘি ব্লকের আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের দখল তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজরপুর জেলার ঘটনা। মঙ্গলবার প্রধানের নির্বাচন হয়। ভোটের ফলপ্রকাশে দেখা যায় সেখানে ১০ - ৬ ব্যবধানে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহঃ নুহু। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে আলতাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত যায় বিজেপির দখলে। মোট ১৭ আসন বিশিষ্ট আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ১০টি আসন পায় বিজেপি, ৪টি আসন পায় তৃণমূল ও ৩টি আসন যায় নির্দলের দখলে। ফলে পুনরায় পঞ্চায়েত দখলের পর আনন্দে মেতে ওঠেন ঘাসফুল শিবিরের কর্মীরা। সবুজ আবির মেখে তাঁরা উৎসবে মাতেন।

১৭ আসন বিশিষ্ট আলতাপুর গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপি পঞ্চায়েতে ক্ষমতায় এসেছিল। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে। এরপরই বিরোধী দলের সদস্যদের শাসক দলে আসার হিড়িক পড়ে যায়। এঁদের মধ্যে তিন জন বিজেপি সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। 

অনাস্থা পাশ হওয়ার পর গত মঙ্গলবার প্রধান নির্বাচন ছিল। ১৭ জন সদস্যের মধ্যে নির্বাচনে ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন। এই ১৬ জনের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহঃ নুহু ১০টি ভোট পান। বিজেপি প্রার্থী পান ৬টি ভোট। ফল ঘোষণার পরই উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মীরা। 

আলতাপুর এলাকার সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন করবেন বলে জানিয়েছেন করণদীঘির বিধায়ক গৌতম পাল। যদিও অন্যদিকে বিজেপির দাবি, ভয় ও প্রলোভন দেখিয়ে জয়ী সদস্যদের নিজেদের দলে টানছে তৃণমূল।

সম্প্রতি মালদার বামনগোলা পঞ্চায়েত সমিতিরও দখল নেয় তৃণমূল কংগ্রেস। সেই এলাকায় আগে বিজেপির পঞ্চায়েত সমিতি ছিল। এর জন্য তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাঁদের দাবি, ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে। তবে পালটা নিজেদের বক্তব্য রেখেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁদের তরফ থেকে বলা হয়েছে যে বাংলার উন্নয়নে শামিল হতেই বিজেপি সদস্যরা তৃণমূলে যোগদান করেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget