এক্সপ্লোর

East Burdwan: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূল বিধায়কের, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল

তৃণমূলের দুই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও টাকা তছরুপের অভিযোগ তুলল তৃণমূলেরই বিধায়ক। জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের।

রাণা দাস, পূর্ব বর্ধমান: তৃণমূলের দুই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও টাকা তছরুপের অভিযোগ তুললেন তৃণমূলেরই বিধায়ক। পূর্ব বর্ধমানের দোগাছিয়া ও জাহাননগরের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ। জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানান পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এরপরেই প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। 

'বিধায়কের অভিযোগ থেকেই স্পষ্ট যে পঞ্চায়েতে আসা মানুষের টাকা আসলে তৃণমূলের নেতাদের পকেটে ঢোকে,' অভিযোগ তুলে কটাক্ষ পদ্মশিবিরের। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতির বক্তব্য, 'দলের প্রধানদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আগে দলকে জানালেই ভাল হত।' জেলাশাসক জানিয়েছেন যে তিনি অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

দুর্নীতি ও টাকা তছরুপের অভিযোগের তির পূর্বস্থলীর দোগাছিয়া পঞ্চায়েত প্রধান ইলিজা খাতুন শেখ ও জাহাননগর পঞ্চায়েত প্রধান সাগর ঘোষের বিরুদ্ধে। অভিযোগ এনেছেনপূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ দোগাছিয়ার পঞ্চায়েত প্রধান ইলিজা খাতুন একশো দিনের কাজ না করিয়ে ভুয়ো মাস্টাররোল দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছেন। এছাড়াও ই-টেন্ডার না ডেকে নিজের পছন্দমত ব্যক্তিকে টেন্ডার পাইয়ে দেওয়া, ও বাড়িতে বাড়িতে পানীয় জলের কল দেওয়ার নামে জোরপূর্বক টাকা আদায় করার অভিযোগও তুলেছেন তিনি। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান ইলিজা খাতুন মুখ খোলেননি। যদিও তাঁর স্বামী তৃণমূল নেতা শরাফত শেখ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, 'বিধায়কের তোলা অভিযোগ ঠিক নয়। এই পঞ্চায়েতে কোনও দুর্নীতি হয়নি। তিনি এই ভাবে অভিযোগ না করলেই পারতেন।'

বিধায়কের দ্বিতীয় অভিযোগ পূর্বস্থলীর জাহাননগর গ্রাম পঞ্চায়েত প্রধান সাগর ঘোষের বিরুদ্ধে। তাঁর অভিযোগ পঞ্চায়েত প্রধান প্রভাব খাটিয়ে টেন্ডারে স্বজনপোষণ,নিম্নমানের রাস্তা তৈরি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। জাহাননগর পঞ্চায়েত প্রধান সাগর ঘোষ দাবি করেন, 'বিধায়ককে কেউ ভুল বুঝিয়েছে। তিনি চাইলে পঞ্চায়েতে এসে কাগজ দেখতে পারেন। আর প্রয়োজনে ওঁর সঙ্গে বসে সব মিটিয়ে নেওয়া হবে।'

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিধায়কের এই অভিযোগকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির জেলা সহ-সভাপতি অনিল দত্ত। তাঁর বক্তব্য, 'তৃণমূলের বিধায়ক যখন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছে, তার থেকেই স্পষ্ট যে তৃণমূল শুধু দুর্নীতিই করতে জানে। পঞ্চায়েতে আসা সরকারের টাকা আসলে নেতাদের পকেটে ঢোকে।' এমন মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়েছেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, 'প্রধানদের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে দলের নির্দিষ্ট সেলে বিধায়ক অভিযোগ জানাতে পারতেন। এইভাবে অভিযোগ না জানালেই ভাল হত।' তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার মহকুমা শাসক প্রিয়ঙ্কা সিংহল জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: দিল্লিতে বিজেপির সদর দফতরে মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে হয় আলোচনা, খবর সূত্রের
দিল্লিতে বিজেপির সদর দফতরে মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে হয় আলোচনা, খবর সূত্রের
Swimmer Sayani Das: অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
Mamata Banerjee: পালাবদলের পর ভাড়া নেওয়া পার্টি অফিস ছাড়তে মমতাকে ফোন ডেকোরেটিংয়ের মালিকের
পালাবদলের পর ভাড়া নেওয়া পার্টি অফিস ছাড়তে মমতাকে ফোন ডেকোরেটিংয়ের মালিকের
DCP Shantanu Sinha Biswas: প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান দুর্নীতির ট্রায়াঙ্গেলে জড়িতদের গারদে ঢোকাতে পারবে কি ইডি?
প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান দুর্নীতির ট্রায়াঙ্গেলে জড়িতদের গারদে ঢোকাতে পারবে কি ইডি?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget