BJP Leader's Arrest : '৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা

বিটন চক্রবর্তী : চাকরি দেওয়ার নাম করে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতেই পাকড়াও করা হল এক অভিযুক্ত বিজেপি নেতাকে। গ্রেফতার নন্দকুমারের ১ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি অভিজিৎ করণ। 'অন্যায় করলে কাউকে ছাড় নয়' বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নন্দকুমারের বিধায়ক নির্মল খাঁড়ার।
বিস্তারিত...
অভিজিৎ করণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। অভিযোগ, একাধারে তিনি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন, পাশাপাশি দলের বিভিন্ন ধরনের নেতাকে গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দিতেন। কার্যত সেই লোভের বশবর্তী হয়ে অনেকেই টাকা দিয়ে ফেলেছিলেন তাঁকে। সেই পরিমাণ প্রায় ৬ কোটি টাকায় গিয়ে পৌঁছেছে বলে জানা গেছে। এরপর নন্দকুমারের এক বিজেপি নেতা এনিয়ে নির্দিষ্টভাবে লিখিত অভিযোগ দায়ের করেন নন্দকুমার থানায়। সেই অভিযোগের ভিত্তিতে নন্দকুমারের ১ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি অভিজিৎ করণকে গ্রেফতার করা হয়েছে। কার্যত তোলাবাজি করা হয়েছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা।
Before You Go
Suvendu Adhikari : "পুলিশকে গুলি করলে পুলিশ তো পুষ্পবৃষ্টি করবে না", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী






















