এক্সপ্লোর

Purba Medinipur: কমিটি নিয়ে অসন্তোষ, তালা ঝুলল দলীয় বিধায়কের অফিসেই

Purba Medinipur BJP: বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে দাবি বিজেপি বিধায়কের। জেলা বিজেপি সভাপতির অভিযোগ, তৃণমূলের ইন্ধনে এমন ঘটনা।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: মণ্ডল কমিটি গঠন নিয়ে অসন্তোষের জের। মণ্ডল কমিটি নিয়ে প্রবল অসন্তোষ। চলছিল চাপানউতোর। এবার বিজেপি বিধায়কের অফিসেই অশান্তি। দলেরই বিধায়কের অফিসে তালা ঝুলিয়ে দিলেন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভগবানপুরের উত্তর মণ্ডলের বিজেপি (BJP) কর্মী ও সমর্থকরা। যদিও বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে দাবি বিজেপি বিধায়কের। জেলা বিজেপি সভাপতির অভিযোগ, তৃণমূলের ইন্ধনে এমন ঘটনা।

পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা। আর সেখানেই বিজেপির অন্দরে এমন অসন্তোষের ছবি। সেখানকার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। তাঁর উপরেই ক্ষোভ বিজেপি কর্মী ও সমর্থকদের। ক্ষোভের জেরে বিধায়কের ঘরেই তালা ঝোলানো হয়েছে। কিন্তু দলের বিধায়কের উপরেই কেন এত ক্ষোভ?

কর্মীদের কী অভিযোগ: 
স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের একাংশের অভিযোগ, সম্প্রতি ভগবানপুর উত্তর মণ্ডল ২-এর যে কমিটি তৈরি হয়েছে, তা নিয়ে কোনও আলোচনা হয়নি। কমিটি গঠনের আগে তা নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনাই করেননি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। একই অভিযোগ রয়েছে জেলা সভাপতি সুদাম পণ্ডিতের বিরুদ্ধেও।

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর উত্তর মণ্ডল ২-এর যুব মোর্চা সভাপতি গোবিন্দপ্রসাদ দাস বলেন, 'মণ্ডল সভাপতি যে ঘোষণা হয়েছে, বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আর জেলা সভাপতির দ্বারা হয়েছে, বিধায়ক এই কমিটিকে, সংগঠনকে কুক্ষিগত করার লক্ষ্যে এটা করেছেন, কারও সঙ্গে আলোচনা না করেননি।'

অভিযোগ অস্বীকার বিধায়কের:
ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, 'আমি বাইরে রয়েছি। আমার জানা নেই কিছু। কোনও খবর নেই।' এমন ঘটনায় কটাক্ষের সুযোগ ছাড়েনি তৃণমূল (TMC)। কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান অভিজিৎ দাস গোটা ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। পাল্টা সরব বিজেপিও। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত বলেন, 'তৃণমূলের ইন্ধনে কেউ কিছু করেছে। তালা নেই। তৃণমূল আগে নিজের জায়গা সামলাক।'

আসন্ন পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে দলকে বুথস্তর থেকে শক্তিশালী করার লক্ষ্যে নানা কর্মসূচি নিয়েছে বিজেপি। কিন্তু, মণ্ডল সভাপতি ও কমিটি গঠন নিয়ে জেলায় সবচেয়ে বেশি ভোটে জেতা কেন্দ্রেই যেভাবে মতবিরোধ প্রকাশ্যে এসেছে, তাতে অস্বস্তিতে পদ্ম শিবির।

আরও পড়ুন: তোলা হয়ে গিয়েছে সব বরাদ্দ, তবুও পুকুরের জায়গায় মাঠ!

সেরা শিরোনাম

Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
Trinamool: কার্যত পুলিশের 'দখলে' তৃণমূল ভবন, মালিকপক্ষ বলছেন চুক্তি ছিল তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে!
কার্যত পুলিশের 'দখলে' তৃণমূল ভবন, মালিকপক্ষ বলছেন চুক্তি ছিল তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে!
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, 'অযোগ্য' চিহ্নিত করতে পারবেন আপনিও? কী কী সুবিধা পাবেন?
অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, 'অযোগ্য' চিহ্নিত করতে পারবেন আপনিও? কী কী সুবিধা পাবেন?
Kunal Ghosh: তৃণমূল ভবনের গেটে তালা লাগাল 'ঋতব্রত তৃণমূল', তারপরই সেখানে হাজির কুণাল ঘোষ
তৃণমূল ভবনের গেটে তালা লাগাল 'ঋতব্রত তৃণমূল', তারপরই সেখানে হাজির কুণাল ঘোষ

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget