এক্সপ্লোর

Nandigram : নন্দীগ্রামে দলের মণ্ডল সভাপতির পরিবর্তন চেয়ে নেতৃত্বকে চিঠি বিজেপির একাংশের, গণ ইস্তফার হুঁশিয়ারি

BJP workers warn of Mass Resignation : পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য ফের আজ বিকেলে বৈঠকে বসছেন বিক্ষুব্ধরা

নন্দীগ্রাম : একের পর এক সমস্যায় জেরবার গেরুয়া শিবির। অর্জুন সিং-কে নিয়ে অস্বস্তির মাঝেই, অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ তুলে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে ২০ জন বিজেপি নেতার পদত্যাগ। এরই মধ্যে এবার নন্দীগ্রামে (Nandigram) বিজেপির নতুন মণ্ডল সভাপতি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ। মণ্ডল সভাপতির পরিবর্তন চেয়ে জেলা ও রাজ্য নেতৃত্বকে চিঠি বিজেপি নেতা-কর্মীদের একাংশের। দাবি না মানলে গণ ইস্তফার হুমকি দিয়েছেন প্রাক্তন মণ্ডল সভাপতি।

ক্ষোভ সামলাতে তড়িঘড়ি বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠক বিজেপি জেলা নেতৃত্বের। যা সমস্যা ছিল তা মিটে গেছে বলে জেলা সভাপতি দাবি করলেও, মানতে নারাজ বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীরা। পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য ফের আজ বিকেলে বৈঠকে বসছেন বিক্ষুব্ধরা। বিষয়টিকে আদি ও নব্যের লড়াই বলে বিজেপিকে খোঁচা দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন ; অর্জুন সিংহকে নিয়ে অস্বস্তির মাঝেই, ফের জলপাইগুড়িতে বিজেপিতে ভাঙন

জলপাইগুড়িতে বিজেপিতে ভাঙন :

অর্জুন সিংহকে (Arjun Singh) নিয়ে অস্বস্তির মাঝেই, অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ তুলে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে (Maynaguri) ২০ জন বিজেপি নেতা পদত্যাগ করেছেন। এঁদের মধ্যে রয়েছেন ময়নাগুড়ি বিধানসভার দক্ষিণ মণ্ডলের জেলা সম্পাদক, মণ্ডল সম্পাদক, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক, মণ্ডল যুব সভাপতি, মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক-সহ পদাধিকারীরা। বিক্ষুব্ধ বিজেপি নেতাদের অভিযোগ, কারও সঙ্গে আলোচনা না করেই জেলা নেতৃত্ব নতুন কমিটি তৈরি করেছে। বাদ পড়েছেন পুরনো কর্মীরা। এর প্রতিবাদেই পদত্যাগ, দাবি বিক্ষুব্ধ বিজেপি নেতাদের। পদত্যাগপত্র না পেয়ে মন্তব্য করব না, প্রতিক্রিয়া বিজেপি জেলা সভাপতির। আগামীদিনে বিজেপি বলেই কিছু থাকবে না, কটাক্ষ তৃণমূলের।

অর্জুনের ফুল বদল :

তিন বছর আগে, লোকসভা ভোটের মুখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বিজেপিতে গেছিলেন অর্জুন সিংহ। রবিবার আবার বিজেপি ছেড়ে ফেরেন তৃণমূলে। দল বদলের পর তৃণমূল নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে দল গঠন করেছিলেন, তার আগে থেকে আমি ওনার সঙ্গে আমি কাজ করেছি। এটা আমার জন্য কোনও নতুন ব্যাপার নয়। ৪২টি আসনে যদি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতান তাহলে, তিনি প্রধানমন্ত্রী হবেন।’’

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget