এক্সপ্লোর

Jalpaiguri News: অর্জুন সিংহকে নিয়ে অস্বস্তির মাঝেই, ফের জলপাইগুড়িতে বিজেপিতে ভাঙন

Jalpaiguri News: এদের মধ্যে রয়েছেন ময়নাগুড়ি বিধানসভার দক্ষিণ মণ্ডলের জেলা সম্পাদক, মণ্ডল সম্পাদক, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক, মণ্ডল যুব সভাপতি, মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক-সহ পদাধিকারীরা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: অর্জুন সিংহকে (Arjun Singh) নিয়ে অস্বস্তির মাঝেই, অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ তুলে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে (Maynaguri) ২০ জন বিজেপি নেতার পদত্যাগ।

জলপাইগুড়িতে বিজেপিতে ভাঙন: এদের মধ্যে রয়েছেন ময়নাগুড়ি বিধানসভার দক্ষিণ মণ্ডলের জেলা সম্পাদক, মণ্ডল সম্পাদক, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক, মণ্ডল যুব সভাপতি, মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক-সহ পদাধিকারীরা। বিক্ষুব্ধ বিজেপি নেতাদের অভিযোগ, কারও সঙ্গে আলোচনা না করেই জেলা নেতৃত্ব নতুন কমিটি তৈরি করেছে। বাদ পড়েছেন পুরনো কর্মীরা। এর প্রতিবাদেই পদত্যাগ, দাবি বিক্ষুব্ধ বিজেপি নেতাদের। পদত্যাগপত্র না পেয়ে মন্তব্য করব না, প্রতিক্রিয়া বিজেপি জেলা সভাপতির। আগামীদিনে বিজেপি বলেই কিছু থাকবে না, কটাক্ষ তৃণমূলের।

কী অভিযোগ বিজেপির? বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, নতুন যে কমিটি তৈরি হয়েছে, তাতে অর্থের বিনিময়ে পদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে নতুনদের। সংশ্লিষ্টদের দাবি, বিগতদিনে যে প্রতিকূলতা তৈরি হয়েছিল তার সঙ্গে লড়াই করেছেন তাঁরা। কিন্তু সংশ্লিষ্টদের সরিয়ে দিয়ে কাউকে কিছু না জানিয়েই নতুন কমিটি তৈরি হয়েছে বলে অভিযোগ। গতকাল রাতে একটি বৈঠকে সিদ্ধান্ত হয়, কোনও পদে থাকবেন না। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ বিজেপি জেলা সভাপতি। 

অর্জুনের ফুল বদল:  তিন বছর আগে, লোকসভা ভোটের মুখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বিজেপিতে গেছিলেন অর্জুন সিংহ। রবিবার আবার বিজেপি ছেড়ে ফিরলেন তৃণমূলে। দল বদলের পর তৃণমূল নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে দল গঠন করেছিলেন, তার আগে থেকে আমি ওনার সঙ্গে আমি কাজ করেছি। এটা আমার জন্য কোনও নতুন ব্যাপার নয়। ৪২টি আসনে যদি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতান তাহলে, তিনি প্রধানমন্ত্রী হবেন।’’

আরও পড়ুন: Arjun Singh : ঘনিষ্ঠ আত্মীয়দের বিজেপি-ত্যাগ না কি ব্যারাকপুরে কোণঠাসা ? ঠিক কী কারণে তৃণমূল-যোগ অর্জুনের?

সেরা শিরোনাম

বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget