এক্সপ্লোর

Purba Medinipur: আষাঢ় শেষেও দেখা নেই ইলিশের, শূন্য হাতে ফেরাচ্ছে কোলাঘাট

Purba Medinipur News: বর্ষা এলেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ভিড় জমান ইলিশ উৎসুকরা। এবারও ভিড় হচ্ছে, কিন্তু ইলিশ মিলছে না।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: আষাঢ়ের প্রায় শেষ। এই সময় বাঙালির পাতে তার দেখা পাওয়ার সময়। দুপুরে বা রাতের পাতে একাধিক পদ থাকার সময়। কিন্তু এই বছরে যেন কোনও ছবিই মিলছে না। বর্ষা এলেই পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কোলাঘাটে ভিড় জমান ইলিশ উৎসুকরা। এবারও ভিড় হচ্ছে, কিন্তু ইলিশ মিলছে না। ইলিশের অপেক্ষায় থেকে যেমন মন খারাপ ভোজনরসিকদের। তেমনই প্রবল সমস্যায় মৎস্যজীবীরাও। কিন্তু ইলিশের এমন আকাল কেন? একাধিক কারণ তুলে ধরছেন মৎস্যজীবীরা।

কী কারণ?
মৎস্যজীবীরা জানাচ্ছেন, কোলঘাটের (Kolaghat) রূপনারায়ণের নাব্যতা কমে গিয়েছে। পাশাপাশি, জলে বাড়ছে দূষণ। মূলত এই দুই কারণেই ক্রমশ কমছে ইলিশের সংখ্যা। বর্ষার মরসুমে ইলিশের উপরেই রোজগারের একটা বড় অংশ নির্ভর করে মৎস্যজীবীদের। কিন্তু ইলিশই কমে যাওয়ায় সেই রোজগারেও কোপ পড়েছে। ফলে পেট চালাতে অন্য পেশা বেছে নিতে হচ্ছে তাঁদের। 

হতাশ মৎস্যজীবীরা:
পদ্মার ইলিশ যেমন বিখ্যাত। তেমনই নামডাক রয়েছে কোলাঘাটের ইলিশের (Elish)। রূপনারায়ণের স্রোতে জাল ফেললেই উঠে আসত রূপোলি শস্য। ইলিশ দেখে হাসি ফুটত জেলেদের মুখে। কিন্তু সেসব এখন অতীত। কোলাঘাটের মৎস্যজীবী মানু খাঁড়া বলেন, 'নাব্যতা কমে গিয়ে চরা পড়ে গিয়েছে। তার পাশাপাশি দূষণ রয়েছে। কলকারখানার দূষিত পদার্থ মিশে জল দূষিত হয়ে যাচ্ছে। ইলিশ আসছে না। আর এক মৎস্যজীবী নিত্য বারিক জানান, মাছ এমনিতেই কম উঠছে। ইলিশও কমে গিয়েছে। তার জন্য়ই পেট চালাতে বাধ্য হয়ে অন্য পেশায় যাচ্ছেন তাঁরা। 

মৎস্যজীবীদের সমস্যার কথা মেনে নিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য দফতর। পূর্ব মেদিনীপুরের জেলা মৎস্য দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেরিন) জয়ন্ত প্রধান বলেন, 'রূপনারায়ণের নাব্যতা কমে যাওয়ায় ইলিশের ঘাটতি রয়েছে। এর সঙ্গে জল দূষণও রয়েছে। তবে ভারি বর্ষা হলে ইলিশের খরা কাটতে পারে। পাশাপাশি ড্রেজিং করে নাব্যতা বাড়ানোরও কাজ চালানো হবে।'

তারপরেও কি ফিরবে সুসময়? ফিরবে ইলিশের ঝাঁক? উত্তর দেবে সময়। 

আরও পড়ুন: তৃণমূলের শহিদ বেদিতে বিজেপি-র পতাকা! মেদিনীপুরে জোর তরজা

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
Weather Updates: দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের

ভিডিও

Dona Ganguly: গুরু কেলুচরণ মহাপাত্রের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নৃত্য পরিবেশনা করলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা
Belgharia BJP Leader : বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে সারকারখানার কর্মীকে মার, অভিযুক্ত বিজেপি বিধায়কের দলবল
BJP News: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে সার কারখানায় ঢুকে গুন্ডামি, কর্মীদের মারধর, হুমকি! অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে অশান্তি পাকানোর চেষ্টা ? অডিও প্রকাশ করে দাবি পুলিশের, গ্রেফতার ১
NCPI: NCPI-প্ল্যান 'ফাঁস'! সাংসদ জগদীশ বসুনিয়ার বিস্ফোরক দাবি ঘিরে রাজ্য-রাজনীতিতে শোরগোল!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget