এক্সপ্লোর

Purba Medinipur: 'ওঁকে মানি না', চেয়ারম্যানের বিরুদ্ধে সরব শেখ সুফিয়ান, পাল্টা তোপ পীযূষের

Nandigram: পীযূষ ভুঁইয়াকে তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান করার পর থেকেই বারবার প্রকাশ্যে এসেছে নানা বিরোধের ছবি।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ফের সামনে এল তৃণমূলের অন্দরের বিরোধের ছবি। এবার পূর্ব মেদিনীপুরে। দলের জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ফের সরব হলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। পাল্টা  প্রতিক্রিয়া ওই নেতা পীযূষ ভুঁইয়ার।

কী বলেছেন সুফিয়ান:  
পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পরিষদের সহ সভাপতি এবং নন্দীগ্রামের (Nandigram) তৃণমূল নেতা শেফ সুফিয়ান বলেন, 'ওঁকে মানার কোনও জায়গা নেই। দলকে জানিয়েছি, দলকে বলেছি, দল জানে। নিশ্চিত তার ব্যবস্থা নেবে।' এই দাবিকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষ ভুঁইয়া।

এর আগে ইসলামপুরে:
সম্প্রতি বিরোধের এমন ছবিই উঠে এসেছিল উত্তর দিনাজপুরে। দলের ব্লক সভাপতিকে সন্ত্রাসবাদী বলে অস্বস্তি বাড়িয়েছিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এবার তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গেল, নন্দীগ্রামের তৃণমূল নেতা ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের গলায়। দলের রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে বসেছেন পীযূষ ভুঁইয়া। সেই সিদ্ধান্তকে কার্যত নস্যাৎ করে সুফিয়ানের দাবি তাঁকে জেলা চেয়ারম্যান মানার কোনও প্রশ্নই নেই। 

সুফিয়ান-বাণ:
শেখ সুফিয়ান বলেন, 'পীযূষ ভুঁইয়া নামটা আমি বলতে পারব না। কারণ আমার কাছে যেহেতু অবাঞ্ছনীয় লোক, কারণ আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশন এজেন্ট ছিলাম। তখন নির্বাচনের সময় পাঁচিলের বাইরে ছিল। বিজেপি করত। তাঁর দুই ছেলেও প্রকাশ্যে বিজেপির রাজনীতি করত। স্বাভাবিকভাবে তাঁকে রাজনৈতিক নেতা, চেয়ারম্যান মানার কোনও জায়গাই নেই। এবারে রাজ্য করেছে, রাজ্য নিশ্চয় সেটাকে নিয়ে ভাববে, যে ওকে রাখা যাবে কি যাবে না, রাজ্য তৃণমূল কংগ্রেস যা বলবে, সেটা মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে।'

পাল্টা উত্তর পীযূষেরও:
তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষ ভুঁইয়া বলেন, 'পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে। পার্টির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে মানবে কে মানবে না, তাঁর বিষয়। আমার কোনও ছেলেই বিজেপির সঙ্গে যুক্ত নয়। ওঁ মানে কি না মানে, তার আমার কাছে কোনও গুরুত্ব নেই। মমতার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে, অভিষেক পার্টিতে স্বচ্ছ ভাবমূর্তি আনার চেষ্টা করছেন।' তাহলে কি সুফিয়ান অস্বচ্ছ? এই প্রশ্নের উত্তরে তাঁর জবাব, 'সেটা নিয়ে কোনও মন্তব্য করব না। সেটা পার্টি জানে, জনগণ জানে।'

সম্প্রতি নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা পীযূষ ভুঁইয়াকে তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তারপর থেকেই তৃণমূলের অন্দরের বিভাজন স্পষ্ট হয়েছে। কখনও নবনিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে। আবার কখনও জেলা চেয়ারম্যানের ডাকা জনসংযোগ মিছিলে দেখা যায়নি শেখ সুফিয়ানদের। 

নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর তাঁর গড় বলেই পরিচিত। সেখানে তৃণমূলের মধ্যে এমন বিরোধ প্রকাশ্যে চলে আসায় কটাক্ষ ছুড়েছে বিজেপি (BJP)।

আরও পড়ুন: "ডাকাতির অভিযোগে জেল খেটেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, দু'-একটা গরু পাচারে আশ্চর্যের কী ?" বিস্ফোরক উদয়ন

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget