এক্সপ্লোর

Purba Medinipur: বাড়িতে পৌঁছে যাবে 'লক্ষ্মীর ভাণ্ডারের' ফর্ম, নয়া উদ্যোগ পূর্ব মেদিনীপুরে

জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মহিলারা। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এবার থেকে আর ক্যাম্পে ফর্ম সংগ্রহ করতে হবে না, বাড়িতেই ফর্ম নিয়ে পৌঁছে যাবেন আশা কর্মীরা,এমনই উদ্যোগ শুরু হতে চলেছে। ভিড় ও হয়রানি এড়াতে জেলা জুড়ে এমনই ব্যবস্থা করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মহিলারা। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

রাজ্য সরকারের দ্বিতীয় দফায় দুয়ারে সরকার প্রকল্পে এবারে সবথেকে নজর কেড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। কিন্তু সেই প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে কেউ রাত থেকে লাইন দিচ্ছেন, কোথাও আবার ক্যাম্পের গেট খোলার সাথেসাথে ফর্ম সংগ্রহ করার জন্য হুড়োহুড়ির জেরে অসুস্থ হয়েও পড়ছেন অনেকেই।  এই সমস্ত ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে এবার পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লকেই ক্যাম্প শুরুর নির্দিষ্ট দিনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতাধীন এলাকার মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন আশা কর্মীরা। ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে সেই সংক্রায় মিটিং করে সেই বিষয়ে আশা কর্মীদের ট্রেনিংও দিতে শুরু করে দিয়েছেন বিডিওরা।

করোনা আবহে ভিড় এড়াতে, ও মহিলাদের হয়রানি রুখতে এই ব্যাবস্থা বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। স্বাভাবিক ভাবেই জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মহিলারা। 

তবে জেলা প্রশাসনের এই উদ্যোগ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'বাড়ি বাড়ি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই ফর্ম বিলি আসলে আই ওয়াস ছাড়া আর কিছুই নয়। স্বাস্থ্য সাথীর ফর্মের মতবেই সমস্ত ফর্ম নালা নর্দমায় পড়ে থাকবে।মানুষকে বিভ্রান্ত করার জন্য এইসব করা হচ্ছে।

এর পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক শিবির। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রর বক্তব্য, বিজেপি সব সময় এমন কটাক্ষ করে। ভোটের আগেতো বিজেপি  অনেক ফর্ম ছাপিয়ে বিলি করে বলেছিল কেন্দ্রীয় সরকারকারের বিভিন্ন চাকরি পাবে, আজকে সে সব কোথায় গেলো। আসলে বিজেপি  দেখছে মুখ্যমন্ত্রীর জনহিতকর প্রকল্পে মানুষ উপকৃত হচ্ছেন, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই এইসব কথা ওরা বলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget