এক্সপ্লোর

Nandigram TMC : নন্দীগ্রামে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা ঘিরে মতবিরোধ তৃণমূলে ! নেপথ্যে কী ?

21 July Rally Preparation : আগামী সপ্তাহের বৃহস্পতিবার ২১ জুলাই। প্রস্তুতির জন্য হাতে আর এক সপ্তাহও সময় নেই।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : নন্দীগ্রামে (Nandigram) ২১ জুলাই কর্মসূচির প্রস্তুতি সভা ঘিরে সামনে চলে এল তৃণমূলের (TMC) মতবিরোধ। সভায় অনুপস্থিত থেকে দলেরই একাংশকে নিশানা করলেন জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ান। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

আগামী সপ্তাহের বৃহস্পতিবার ২১ জুলাই। প্রস্তুতির জন্য হাতে আর এক সপ্তাহও সময় নেই। কিন্তু, দলের সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতি সভাকে কেন্দ্র করেই, তৃণমূলের মতবিরোধ সামনে চলে এল নন্দীগ্রামে। 

আরও পড়ুন ; বাংলার পঞ্চায়েতে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি নিয়ে অভিযোগ নেই, খোদ কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে তরজা

বুধবার দাউদপুরে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়েছিল দলের তরফে। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ আবু তাহের ও অন্যান্য কয়েকজন নেতা। কিন্তু মঞ্চে দেখা যায়নি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতি স্বদেশ দাস, জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানকে। আর এখানেই দেখা দিয়েছে বিতর্ক। বৃষ্টির কারণে অনেকে আসতে পারেননি বলে আবু তাহের দাবি করলেও, রীতিমতো ক্ষোভের সুর শোনা গেছে সভায় অনুপস্থিত শেখ সুফিয়ানের গলায়।

তৃণমূল নেতা ও  নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির  সহ সভাপতি আবু তাহের বলেন, ব্লক নেতৃত্বদের সকলকেই ডাকা হয়েছিল। বৃষ্টির জন্যই হয়তো তাঁরা আসতে পারেননি।

তৃণমূল নেতা ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ান বলেন, আবু তাহের নিজে আয়নায় মুখটা দেখুক, উনি কোন দল করেন। বিধানসভা ভোটে যারা বিজেপি করত তারাই আজকে মঞ্চে বসেছিল। তৃণমূলের পতাকা নিয়ে যে কেউ সভা করতে পারে, কিন্তু সেটা তৃণমূলের সভা হয়ে যায় না।

২১ জুলাই কর্মসূচির প্রস্তুতি সভা নিয়ে তৃণমূলের অন্দরেই তীব্র মতবিরোধ দেখা দেওয়ায়, তা নিয়ে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদ্য অভিজিৎ মাইতি বলেন, নন্দীগ্রামে তৃণমূলের যে দুটি গোষ্ঠী তা কারও অজানা নয়। দুটি গোষ্ঠীর এখন লড়াই চলছে।

শুধু ২১ জুলাই নয়, বছর ঘুরলেই হবে পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতে নিজেদের কোন্দল তৃণমূল কীভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget