এক্সপ্লোর

বিজেপি কর্মীকে খুনের অভিযোগে সিবিআইয়ের কাছে হাজিরা শেখ সুফিয়ানের

বিধানসভা ভোটের পর বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে শেখ সুফিয়ানের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুর: বিজেপি কর্মীকে খুনের অভিযোগে সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন তৃণমূল নেতা ও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। শেখ সুফিয়ানকে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ। বিধানসভা ভোটের পর বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তে একাধিকবার উঠে এসেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের নাম। 

নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে সিবিআই তলব।কাল হলদিয়ায় সিবিআই ক্যাম্পে শেখ সুফিয়ানকে তলব।বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূল নেতাকে তলব।পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ান। বিধানসভা ভোটের পরে বিজেপি কর্মী দেবব্রত মাইতিতে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে।  তদন্তে একাধিকবার উঠে এসেছে শেখ সুফিয়ানের নাম, এমনই খবর সিবিআই সূত্রের। ৩ মে নন্দীগ্রামে বিজেপি কর্মীর উপর হামলার ঘটনা ঘটে। ১৩ মে কলকাতায় মৃত্যু হয় তাঁর। সিবিআই তলবের ব্যাপারে শেখ সুফিয়ানের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্ত করতে  কিছুদিন আগে নন্দীগ্রামে পৌঁছন সিবিআই-এর এক প্রতিনিধি দল। নিহত বিজেপি কর্মী দেবব্রত মাইতির পরিবারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার কক্ষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন সিবিআই আধিকারিকরা। বিধানসভা ভোটের ফলাফলের পরের দিন ৩ মে দেবব্রতকে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ওপরে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। 

তারপর ১৩ মে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় দেবব্রতর। সেই ঘটনায় কারা যুক্ত ছিলেন সেই সব বিষয়ে সিবিআই আধিকারিকরা জানতে চান পরিবারের সদস্যদের কাছে। কিন্তু সূত্রের খবর, প্রথমে পরিবারের সদস্যরা কিছু জানাতে চাননি সিবিআই আধিকারিকদের। তখন সিবিআই আধিকারিকরা পরিবারের সদস্যদের কাছে জানতে চান কেন তারা কারও নাম বলতে চাইছেন না? 

সূত্রের খবর, তখন দেবব্রতর পরিবারের সদস্যরা বলেন, ‘আপনারা তো চলে যাবেন, তারপর আমাদের নিরাপত্তার কী হবে? ওদের নাম বললে, ওরা আমাদের ক্ষতি করবে।’ তখন সিবিআই আধিকারিকরা তাঁদের বলেন, ‘আপনারা নির্ভয়ে বলুন, আপনাদের  নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হবে।’ এরপর সিবিআই-এর নির্দেশে দেবব্রতর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়। আর এই পুলিশি নিরাপত্তা খুশি দেবব্রতর পরিবারের সদস্যরা।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget