এক্সপ্লোর

ধেয়ে আসছে ‘গুলাব’, সোমবারের মধ্যে দিঘা পর্যটকশূন্য করার নির্দেশ

পর্যটকশূন্য করতে দিঘার সমস্ত হোটেলকে প্রশাসনের নির্দেশ

পার্থপ্রতিম ঘোষ, ঋত্বিক প্রধান, দিঘা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, দিঘা পর্যটকশূন্য করার নির্দেশ। সোমবার থেকে দিঘাকে পর্যটকশূন্য করার নির্দেশ জেলাশাসকের। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকশূন্য করার নির্দেশ। পর্যটকশূন্য করতে দিঘার সমস্ত হোটেলকে প্রশাসনের নির্দেশ দেওয়া হয়েছে।

একের পর এক নিম্নচাপের মধ্যে, চোখ রাঙাচ্ছে আরও এক নিম্নচাপ। আবহবিদরা জানিয়েছে, ঘূর্ণিঝড় গুলাবের প্রভাব রাজ্য সরাসরি না পড়লেও, মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে। প্রবল বর্ষণের পূর্বাভাসে ফের জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি রয়েছে। এই পরিস্থিতিতে দুর্যোগ আসার আগেই তৎপর রাজ্য প্রশাসন। 

ঘূর্ণিঝড় মোকাবিলায় দিঘা উপকূলেও জারি হয়েছে সতর্কতা। বিভিন্ন থানার তরফে উপকূলবর্তী এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে। মত্স্যমন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সমস্ত ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। 

ইতিমধ্যেই সমুদ্র থেকে ফিরে এসেছে মাছ ধরার ট্রলার। কাকদ্বীপ, নামখানা, সাগর,পাথরপ্রতিমা, রায়দিঘি, গোসাবা, কুলতলি, ক্যানিং, বাসন্তী-সহ বন্দর এলাকায় পুলিশ, মৎস্য দফতর ও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকে সতর্কতামূলক প্রচার চলছে। বুধবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় প্রচার চালাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

প্রতিটি পঞ্চায়েতে শুকনো খাবার, জলের পাউচ, ত্রিপল মজুত করা হচ্ছে। সেচ, বিদুৎ ও জনস্বাস্থ্য কারিগরী দফতরের আধিকারিকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন জেলাশাসক পি উলগানাথন। কাকদ্বীপে পৌঁছে গিয়েছে এনডিআরএফের ২৫ জনের একটি দল। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টার, স্কুল বা পাকা বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে। 

যদিও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ঘূর্ণিঝড় গুলাবের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। তবে মঙ্গল ও বুধবার কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি। দুর্যোগ মোকাবিলায় জেলাশাসকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। 

আরও পড়ুন; Howrah: এখনও জলমগ্ন হাওড়া, ঘূর্ণিঝড় গুলাব-এর জেরে বিপর্যয় বৃদ্ধির ইঙ্গিত

আরও পড়ুন; Weather Update: রাজ্যে সরাসরি প্রভাব ফেলবে না ঘূর্ণিঝড় গুলাব, পূর্বাভাস ঝড় ও ভারী বৃষ্টির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget