এক্সপ্লোর

Weather Update: রাজ্যে সরাসরি প্রভাব ফেলবে না ঘূর্ণিঝড় গুলাব, পূর্বাভাস ঝড় ও ভারী বৃষ্টির

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় গুলাব। দুর্যোগ-শঙ্কায় জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। দিঘায় চলছে মাইকে প্রচার।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ঘূর্ণিঝড় গুলাবের সরাসরি প্রভাব পড়বে না এই রাজ্যে। হাওয়া অফিস সূত্রে খবর বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। মঙ্গল ও বুধবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের পরেই তৈরি হবে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ হিসেবে সেটি আছড়ে পড়বে বাংলায়। সূত্রের খবর, আগামিকাল বিকেলে ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গুলাব। 

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় গুলাব। দুর্যোগ-শঙ্কায় জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। দিঘায় চলছে মাইকে প্রচার। একই ছবি দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, গুলাবে আমাদের রাজ্যে সরাসরি কোনও প্রভাব পড়বে না, পরোক্ষ প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে। 

পুজোর মুখে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। এক নিম্নচাপের ধাক্কা সামলাতে না সামলাতেই আরও এক নিম্নচাপ।  বুলবুল, আমফান থেকে ইয়াসের ক্ষত ভোলেনি বাংলা। তার মধ্যে আরও এক ঘূর্ণঝিড়। রবিবার বিকেলে ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে, ল্যান্ডফলের সম্ভাবনা ঘূর্ণঝড় গুলাবের।

বঙ্গবাসীকে স্বস্তি দিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না রাজ্যে। তবে, দুর্যোগের ধাক্কায় হবে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সোমবার থেকে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মঙ্গল ও বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুরে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা আর জানিয়েছেন, '২৮ তারিখ নিম্নচাপ তৈরি হবে, ২৯ তারিখ সকালে উপকূলের দিকে এগোবে, তার প্রভাবে ভারী বৃষ্টি ও হাওয়া বইবে।'

ভারী বৃষ্টির সতর্কতা পরই এদিন, নবান্ন থেকে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও বৈঠক করেন মুখ্যসচিব। তিনি নির্দেশ দেন, যারা কাঁচা বাড়িতে আছেন, তাঁদের নিরাপদ জায়গায় সরাতে হবে। ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত ত্রাণের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু আটকাতে সতর্ক থাকতে বলা হয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে।

এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আবহাওয়া তো আমাদের হাতে নেই, ইলেকট্রিক চলে গেলে, বিদ্যুৎস্পৃষ্টের আশঙ্কা আছে, সিইএসসি, পুরসভা, সরকারের কথা হচ্ছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget