এক্সপ্লোর

Purulia: অস্ত্রোপচারের প্রাক মুহূর্তে অপারেশন থিয়েটারে ভয়াবহ আগুন, হাসপাতালে আতঙ্ক

Purulia Medical College Hospital: প্রসূতির অস্ত্রোপচার হওয়ার ঠিক আগের মুহূর্তে আগুন লাগার ঘটনা ঘটে

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: অপারেশন থিয়েটারে তখন শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছিল। প্রসূতির অস্ত্রোপচার হওয়ার ঠিক আগের মুহূর্তেই পুরুলিয়া মেডিকেল কলেজে এন্ড হাসপাতালের অপারেশন থিয়েটারে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রসূতির অস্ত্রোপচার হওয়ার ঠিক আগের মুহূর্তে আগুন লাগার ঘটনা ঘটে।

ঠিক কী ঘটেছে? 

গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে ওই প্রসূতির পরিবার। আগুন লাগার পর সঙ্গে সঙ্গে ওই প্রসূতিকে হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় অপারেশন থিয়েটার থেকে বের করে অন্যত্র স্থানান্তরিত করে অপারেশন করা হয়। এদিকে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছয় পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা।

দমকলের দুটি ইঞ্জিনের সহায়তায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকল বিভাগের। তবে আগুন লাগার ঘটনায় ইলেকট্রনিক বিভাগের বিরুদ্ধে টালবাহানার অভিযোগের সরব হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নেওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান হয়। এই গোটা ঘটনার তদন্ত শুরু করছে হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ। 

শুশুনিয়াতেও আগুন লেগেছিল

এদিকে, সম্প্রতি ঝরাপাতার আগুনে দাউ দাউ করে জ্বলে উঠেছিল শুশুনিয়া পাহাড়। রংয়ের উৎসবে যখন মাতোয়ারা গোটা রাজ্য, সেই সময় শনিবার ভর সন্ধ্যেয় আগুন রংয়ের আভা দেখে সেঁধিয়ে গেলেন শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকার মানুষ। সন্ধ্যায় আচমকাই পাহাড়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। ঘুটঘুটে অন্ধকারের বুক ফুঁড়ে প্রথমে পাহাড়ের মাঝখানের চূড়াটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাহাড়ের অন্যত্রও।

রুক্ষ আবহাওয়ায় জঙ্গলে আগুন লাগার ঘটনা নতুন না হলেও, গত কয়েক বছর ধরে লাগাতার ঠিক মার্চ মাস নাগাদ, বসন্তে শুশুনিয়া পাহাড়ে এমন অগ্নিকাণ্ড নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বারও তার অন্যথা হল না। কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে শুকনো ঝরাপাতায় আগুন ধরিয়ে দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু বছর বছর অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি হলও, কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তার কিনারা হয়নি আজও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা! কারা কারা পাবেন এই সুবিধা? বড় ঘোষণা
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা! কারা কারা পাবেন এই সুবিধা? বড় ঘোষণা

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget